তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল pdf – মাওলানা আসেম ওমর

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা আসেম ওমর লিখিত বই তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল pdf ডাউনলোড করতে নিচের Download বাটনে ক্লিক করুন।

তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল pdf

লেখকমাওলানা আসেম ওমর
ধরণকিয়ামতের আলামত
ভাষাবাংলা
প্রকাশকপরশমণি প্রকাশন
প্রকাশকাল২০১৩
পৃষ্ঠা২১৪
ফাইল সাইজ৬ MB
ফাইল টাইপPDF

‘তৃতীয় বিশ্বযুদ্ধ: মাহদি ও দাজ্জাল’ মাহদি-দাজ্জাল বিষয়ের গতানুগতিক কোনো বই নয়। পাকিস্তানের সুবিজ্ঞ ও বিদগ্ধ লেখক মাওলানা আসেম ওমর তৃতীয় বিশ্বযুদ্ধতথা হযরত মাহদি ও দাজ্জালবিষয়ক নবীজির ভবিষ্যদ্বাণীগুলোকে যথাযথ বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করেছেন।

শেষ যুগের ফেতনা ও মাহদি-দাজ্জাল সম্পর্কে নবীজির বলা কথাগুলোকে তিনি বিশ্লেষণ করে সময়ের সঙ্গে খাপ খাইয়ে দেখিয়ে দিয়েছেন কোনটি মাহদি মিশন আর কোনটি দাজ্জালি মিশন। লেখক দিনের আলোর মতো করে স্পষ্ট করে দিয়েছেন, কারা মাহদি মিশনের পক্ষে কাজ করছে আর কারা দাজ্জালি মিশনের নেতৃত্ব ও সঙ্গ দিচ্ছে। দাজ্জাল বিশেষ এক ব্যক্তির নাম। অনুরূপ মাহদিও নির্দিষ্ট একজন লোক হবেন কিন্তু দাজ্জালি মিশন আর মাহদি মিশন পরস্পরবিরোধী দুটি শক্তি।

ইসলাম ও ইসলামের বিজয় হলো মাহদি মিশন। আর তার বিপরীতটা দাজ্জালি মিশন। এর কোনোটিই হঠাৎ আবির্ভূত হবে না। বরং দুটি মিশনই দুটি চলমান বিষয়। মাদি মিশনও এখনও চলছে, চলছে দাজ্জালি মিশনও। হযরত মাহদি ও দাজ্জালের আবির্ভাবের পর এই মিশন চূড়ান্ত রূপ লাভ করবে। তখন মাহদি মিশনের বিজয় অর্জিত হবে।

লেখক চলমান এই দুটি মিশনে মুসলমানদের করণীয় সম্পর্কেও পথনির্দেশনা করেছেন। হযরত মাদি ও দাজ্জাল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেসব ভবিষ্যদ্বাণী ব্যক্ত করে গেছেন, সেগুলো জানা এবং হযরত মাহদি ও দাজ্জাল সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের একান্ত আবশ্যক।

অন্যথায় সময়ের চাহিদা অনুপাতে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া এবং যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করা অসম্ভব হবে, বর্তমান মুসলিম উম্মাহ যার শিকার। কোনটি দাজ্জালি কাজ আর কোনটি মাহদি মিশনের অংশ যদি আমার জানা না থাকে, তা হলে আমি বিভ্রান্তির গভীর খাদে পড়ে ধ্বংস হতে বাধ্য হব।

তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল pdf

আরো বই ডাউনলোড করুন

দারসুল কুরআন pdf 

সীরাতে মুস্তফা pdf

সীরাতে ইবনে হিশাম pdf

সীরাত বিশ্বকোষ pdf

ইসলামী বিশ্বকোষ সব খন্ড pdf

Scroll to Top