মৃত্যু যবনিকার ওপারে pdf. Mrittu jobonikar opare – আব্বাস আলী খান

বিসমিল্লাহির রহমানির রহিম; আব্বাস আলী খান লিখিত বই মৃত্যু যবনিকার ওপারে এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

মৃত্যু যবনিকার ওপারে pdf

লেখকআব্বাস আলী খান
ধরণমৃত্যু
ভাষাবাংলা
প্রকাশকআধুনিক প্রকাশনী
প্রকাশকাল২০০৫
পৃষ্ঠা১৪৫
ফাইল সাইজ৩.৫ MB
ফাইল টাইপPDF

যেসব আকীদাহ বিশ্বাসের উপরে ঈমানের প্রাসাদ দাঁড়িয়ে আছে তার মধ্যে আখেরাতের প্রতি বিশ্বাস অন্যতম। আখেরাতের প্রতি বিশ্বাস না থাকলে, আল্লাহ, রসূল, আল্লাহর কেতাব প্রভৃতির প্রতি সত্যিকার অর্থে বিশ্বাসই জন্মে না। উপরন্তু প্রবৃত্তির দাসত্ব ও শয়তানী প্ররোচনা থেকে মুক্ত হয়ে নিষ্ঠার সাথে নেক আমল করতে হলে আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস ছাড়া কিছুতেই সম্ভব নয়।

আবার আখেরাতের প্রতি যেমন তেমন একটা বিশ্বাস রাখলেই চলবে না। বরঞ্চ সে বিশ্বাস হতে হবে ইসলাম সম্মত, কুরআন-হাদীস সম্মত। এ বিশ্বাসে থাকে যদি অপূর্ণতা, অথবা তা যদি হয় ভ্রান্ত, তাহলে গোটা ঈমান ও আমলের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে।

ইসলাম ও ইসলামী ইতিহাস সম্পর্কে যতটুকু জ্ঞানলাভ করার তওফীক আল্লাহ আমাকে দিয়েছেন, তাতে করে আমার এ দৃঢ় প্রত্যয় জন্মেছে যে, আখেরাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা হয়ে গেলেই দুনিয়ার জীবনে খোদার পথে সঠিকভাবে চলা সম্ভব হবে। উপরন্তু মনের মধ্যে পাপ কাজের প্রবণতার যে উন্মেষ হয়, তাকে অংকুরে বিনষ্ট করা সম্ভব হয় আখেরাতের প্রতি সঠিক ও দৃঢ় বিশ্বাস মনে হর-হামেশা জাগ্রত থাকলে।

পার্থিব জীবনটাই একমাত্র জীবন নয়, বরঞ্চ মৃত্যুর পরের জীবনই আসল ও অনন্ত জীবন। সেখানে পার্থিব জীবনের নৈতিক পরিণাম ফল অবশ্য অবশ্যই প্রকাশিত হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামীন মানুষের গোপন প্রকাশ্য প্রতিটি কর্ম বিচারের জন্যে উপস্থাপিত করবেন। প্রতিটি পাপ পুণ্যের সুবিচারপূর্ণ সিদ্ধান্ত সেদিন করা হবে।

সেদিনের ভয়াবহ রূপ যদি মনের কোণে চির জাগরুক থাকে, আর তার সাথে যদি থাকে সর্বজ্ঞ ও সর্বশক্তিমান খোদার ভয়, তাহলেই পাপ কাজ থেকে দূরে সরে থেকে উন্নত ও মহান চরিত্র লাভ করা সম্ভব হবে। চরিত্র লাভের দ্বিতীয় বা বিকল্প কোন পন্থা নেই, থাকতেও পারে না।

মৃত্যু যবনিকার ওপারে pdf