বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামা মুহাম্মাদ নাসির উদ্দিন আলবানী রহঃ কর্তৃক সংকলিত যঈফ ও জাল হাদীস সিরিজ এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
| লেখক | নাসির উদ্দিন আলবানী |
| ধরন | হাদিস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | তাওহীদ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | ২০১০ |
| খন্ড সংখ্যা | ৪ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
যঈফ ও জাল হাদিস সিরিজ ১ম খণ্ড – আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দিন আলবাণী রহঃ
যঈফ ও জাল হাদিস সিরিজ ২য় খণ্ড – আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দিন আলবাণী রহঃ
যঈফ ও জাল হাদিস সিরিজ ৩য় খণ্ড – আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দিন আলবাণী রহঃ
যঈফ ও জাল হাদিস সিরিজ ৪র্থ খণ্ড – আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দিন আলবাণী রহঃ
যঈফ ও জাল হাদীস সিরিজ pdf: ইসলাম মানুষের জন্য আল্লাহ প্রেরিত সর্বশেষ ও শাশ্বত জীবন বিধান। এতে মানব কল্যাণের যাবতীয় দিক বর্ণিত হয়েছে। ইসলামী জীবনাদর্শের মূল উৎস হ’ল আল্লাহ্র ‘অহি’ তথা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ। আল্লাহ তা’আলা নিজেই যিক্ তথা অহি-কে হেফাযত করবেন বলে ঘোষণা দিয়েছেন। যেমন তিনি বলেন, ‘নিশ্চয় আমরা যিকির নাযিল করেছি এবং আমরাই তার হেফাযত করব’ (হিজর ৯)।
এই ঘোষণা পূর্বেকার কোন এলাহী কিতাব সম্পর্কে তিনি দেননি। ফলে সেগুলির কোন অস্তিত্ব এখন পৃথিবীতে নেই। অনেকের ধারণা ‘যিকির’ বলে আল্লাহ কেবল কুরআনের হেফাযতের দায়িত্ব নিয়েছেন, হাদীছের নেননি। একথা ঠিক নয়। কেননা আল্লাহ পাক অন্যত্র বলেন, ‘আমরা আপনার নিকটে ‘যিকির’ নাযিল করেছি, যাতে আপনি লোকদের উদ্দেশ্যে নাযিলকৃত বিষয়গুলি তাদের নিকটে ব্যাখ্যা করে দেন এবং যাতে তারা চিন্তা-গবেষণা করে’ (নাহল-৪৪)।
আর কুরআনের ব্যাখ্যাই হ’ল ‘হাদীছ’। যা রাসূল নিজ ইচ্ছা মোতাবেক বলতেন না, যতক্ষণ না তাঁর নিকটে ‘অহি’ নাযিল হ’ত। যেমন আল্লাহ বলেন, ‘রাসূল তাঁর ইচ্ছামত কিছু বলেন না, যতক্ষণ না তাঁর নিকটে ‘অহি’ নাযিল হ’ত’ (নাজম ৩-৪)। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘জেনে রেখ! আমি কুরআন প্রাপ্ত হয়েছি ও তার ন্যায় আরেকটি বস্তু’ (আবু দাউদ, মিশকাত হা/১৬৩)।
