তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড) pdf download

বিসমিল্লাহির রহমানির রহিম; মুফতী মুহাম্মাদ তাকী উসমানী কর্তৃক রচিত সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ তাফসীরে তাওযীহুল কুরআন এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড) pdf download

লেখকমুফতী মুহাম্মাদ তাকী উসমানী
ধরনতাফসীর
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুল আশরাফ
প্রকাশকাল২০১০
খন্ড সংখ্যা
ফাইল সাইজবিভিন্ন
ফাইল টাইপPDF

কুরআন মাজীদের অর্থ ও মর্মের শিক্ষাদান এবং আয়াতের ভেতর তাদাব্দুর তথা চিন্তা-ভাবনার পথ সুগম করার জন্য আল্লাহ তা’আলার ইচ্ছায় উলামায়ে কিরাম বিপুল খেদমত আনজাম দিয়েছেন; তাদের বহুমুখী সেবার মধ্যে পৃথিবীর বিভিন্ন ভাষায় কুরআন মাজীদের তরজমা ও ব্যাখ্যামূলক টীকা লেখার বিষয়টা সবিশেষ গুরুত্বপূর্ণ; সম্ভবত এক্ষেত্রে উর্দু ভাষার পাল্লা অন্যসব ভাষা অপেক্ষা ভারী হবে; কেননা এ জাতীয় কাজ উর্দু ভাষায় অনেক বেশি হয়েছে।

তাফসীরে তাওযীহুল কুরআন pdf

আল্লাহ তা’আলা সাম্প্রতিককালে আমাদের মুহতারাম উস্তায হযরত মাওলানা মুহাম্মদ তাকী উছমানী, .. (তাঁর বরকত দীর্ঘস্থায়ী হােক) -এর দ্বারা এ ধারার অতি মূল্যবান কাজ নিয়েছেন; সম্প্রতি ‘আসান তরজমায়ে কুরআন’ নামে তার তরজমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক টীকা প্রকাশ পেয়েছে; প্রকাশনার এক বছর পূর্ণ না হতেই তার একাধিক সংস্করণ বের হয়ে গেছে; নাম দ্বারাই এ তরজমার মূল বৈশিষ্ট্য অনুমান করা যায়।

ব্যাখ্যামূলক টীকার উপকারিতা সম্পর্কে হযরাতুল-উস্তায নিজেই বলেছেন; ব্যাখ্যামূলক টীকায় কেবল এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছে যে, যেখানে মর্ম অনুধাবনে কোন জটিলতা দেখা দেয়; সেখানে যেন পাঠক টীকার সাহায্য গ্রহণ করতে পারে; দীর্ঘ তাফসীরী আলােচনা ও তাত্ত্বিক পর্যালােচনার পেছনে পড়া হয়নি; কেননা আল্লাহ তা’আলার মেহেরবানীতে সেজন্য বড়-বড় তাফসীরগ্রন্থ রয়েছে; হাঁ সংক্ষিপ্ত টীকায় আঁকা-ছাঁকা কথা পেশ করার চেষ্টা করা হয়েছে, যেসব কথা বিপুল পড়াশােনার পর অর্জিত হয়েছে।

তাফসীরে তাওযীহুল কুরআন ১ম খণ্ড

তাফসীরে তাওযীহুল কুরআন ২য় খণ্ড

তাফসীর তাওযীহুল কুরআন ৩য় খণ্ড

আরো বই ডাউনলোড করুন

তাফসীরে তাবারী pdf

তাফসীরে উসমানী pdf

তাফসীরে ইবনে আব্বাস pdf

তাফহীমুল কুরআন pdf

তাফসীরে জালালাইন সব খন্ড pdf

Scroll to Top