তাফসীরে ইবনে আব্বাস pdf – Tafsir Ibn Abbas Bangla pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) কর্তৃক প্রকাশিত তাফসীরে ইবনে আব্বাস এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

তাফসীরে ইবনে আব্বাস pdf. Tafsir Ibn Abbas Bangla pdf

লেখকইবনে আব্বাস রাঃ
ধরনতাফসীর
ভাষাবাংলা
প্রকাশকইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশকাল২০০৪
খন্ড সংখ্যা
ফাইল সাইজবিভিন্ন
ফাইল টাইপPDF

তাফসীরে ইবনে আব্বাস pdf: হযরত ইবনে আব্বাস (রা) ছিলেন রাসূল (সাঃ)-এর একজন বিখ্যাত সাহাবী। তিনি মহানবী সাঃ -এর চাচা; হযরত আব্বাস (রা)-এর ছেলে; তিনি রাসূল সাঃ-এর প্রিয় পাত্র ছিলেন; পরিণত বয়সে তিনি মুসলিম সমাজে প্রথম কাতারের ইসলামী ব্যক্তিত্ব ছিলেন; পবিত্র আল-কুরআনের ব্যাখ্যায় তিনি ছিলেন শীর্ষস্থানীয় মুফাসসির।

প্রবীণ সাহাবাগণও কুরআনের শব্দ ও বিষয়ের ব্যাখ্যায় তার মতামত নিতেন; পরবর্তী যুগে যত মুফাসসির তাফসীর গ্রন্থ রচনা করেছেন; প্রায় সকলেই তাফসীরের মূল সূত্র হিসেবে হযরত ইবনে আব্বাস (রা)-কে উল্লেখ করেছেন। শুধুমাত্র তার সূত্রের উপর ভিত্তি করে পবিত্র আল-কুরআনের একটি তাফসীর গ্রন্থ সংকলিত হয়েছে; যা তাফসীরে ইবনে আব্বাস নামে পরিচিত।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) এর উপাধি আল-হিবর (বা হিবরুল উম্মাহ)। অর্থাৎ মহাজ্ঞানী বা আল-বাহর অর্থাৎ সাগর। কারণ তিনি ছিলেন একজন বিশিষ্ট ফকীহ ও মুফাসসির। ইনি আবদুল্লাহ নামক পাঁচজন বিশিষ্ট সাহাবীর অন্যতম। তিনি হযরত মুহাম্মদ সাঃ -এর পিতৃব্য-পুত্র ছিলেন। উম্মুল মু’মিনীন মায়মুনা (রা) তার আপন খালা ছিলেন। প্রথম যুগের মুসলিমদের মধ্যে তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলা না গেলেও নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ আলেম ও ইসলাম ধর্ম বিশারদ বলে মনে করা হত।

কুরআন করীমের তাফসীরের ক্ষেত্রে তার অসাধারণ প্রজ্ঞা, দক্ষতা ও অন্তর্দৃষ্টির দরুন তাকে রঈসুল মুফাসসিরীন অর্থাৎ তাফসিরকারদের প্রধান বলে অভিহিত করা হত। তিনি এমন এক সময়ে কুরআন কারীমের ব্যাখ্যা দানে আত্মনিয়োগ করেন, যখন মুসলিম সমাজে যুগ-জিজ্ঞাসার প্রেক্ষিতে কুরআন করীমের সঠিক ব্যাখ্যা প্রদানের তীব্র প্রয়োজনীয়তা দেখা গিয়েছিল। তিনি অত্যন্ত দক্ষতা ও যােগ্যতা সহকারেই এই বিরাট দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন।

তাফসীরে ইবনে আব্বাস ১ম খণ্ড

তাফসীরে ইবনে আব্বাস ২য় খণ্ড

তাফসীরে ইবনে আব্বাস ৩য় খণ্ড

আরো বই ডাউনলোড করুন

তাফসীরে তাবারী pdf

তাফসীরে উসমানী pdf

তাফহীমুল কুরআন pdf

তাফসীরে জালালাইন সব খন্ড pdf

তাফসীর ইবনে কাসীর pdf

Scroll to Top