ছিয়াম ও ক্বিয়াম pdf – আসাদুল্লাহ আল গালিব

বিসমিল্লাহির রহমানির রহিম, আসাদুল্লাহ আল গালিব লিখিত বই ছিয়াম ও ক্বিয়াম pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ছিয়াম ও ক্বিয়াম pdf - আসাদুল্লাহ আল গালিব

লেখকআসাদুল্লাহ আল গালিব
ধরণরোজা
ভাষাবাংলা
প্রকাশকহাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশকাল২০২০
পৃষ্ঠা১৭৭
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

ওহে আত্মভোলা মানুষ! দুনিয়ার ব্যস্ততায় তোমার জীবনের গাড়ী পাথেয়শূন্য অবস্থায় এগিয়ে চলেছে তীব্র গতিতে প্রতি সেকেণ্ডে ৩ লক্ষ কিলোমিটার বেগে। ভেবেছ একটু পরেই পাথেয় ভরব। কিন্তু বিরতির সিগন্যাল যে তোমার সামনে দাঁড়িয়ে আছে। যেমনি ওটা জ্বলে উঠবে, তেমনি থেমে যাবে তোমার জীবনের গাড়ী। আর পাথেয় ভরার সুযোগ তুমি পাবেনা। তাই ভাগ্যক্রমে যদি রামাযানের স্টেশন পেয়ে যাও, তবে সেখান থেকে ভরে নাও তোমার বগি। হতে পারে এটাই তোমার জীবনের শেষ স্টপেজ।

একবার ভেবে দেখ, গতবার যারা তোমার সাথে ছিয়াম রেখেছে, তারাবীহ্র জামা’আতে যোগ দিয়েছে, তোমার সাথে ইফতার করেছে, একসাথে ঈদের জামা’আতে যোগদান করেছে, এ বছর তারা কি আছে? তারা ইতিমধ্যে তাদের জীবনের শেষ স্টপেজে পৌঁছে বিদায় হয়ে গেছে। ফিরে গেছে সেখানে, যেখান থেকে তারা মায়ের গর্ভে এসেছিল। বহু আকাঙ্খা ছিল বড় ধরনের সঞ্চয় সাথে নেবার। কিন্তু দুনিয়াবী ব্যস্ততায় সুযোগ হয়নি। আজ কাল করতে করতে হঠাৎ চোখের আলো নিভে গেছে। জীবনের স্পন্দন থেমে গেছে। কারু কাছ থেকে বিদায় নেবারও সময় পায়নি। এটা কি তোমার হ’তে পারেনা?

একবার ভেবে দেখ, তোমার জীবনকে ও তোমার পরিবারকে তুমি কত ভালবাস! তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি তোমাকে কি তার চাইতে বেশী ভালবাসেন না? তুমি তো অসহায় একটা শিশুরূপে দুনিয়ায় এসেছিলে। এখন তুমি শক্ত-সমর্থ পূর্ণদেহী মানুষ। কিভাবে হ’লে? কে তোমাকে দেড় ফুট থেকে সাড়ে পাঁচ ফুট লম্বা করলেন? তুমি তো কেবল পেটের মধ্যে খাদ্য প্রবেশ করাও। কে সেটা সেখানে হযম করিয়ে রক্ত-মাংস ও অস্থি-মজ্জায় পরিণত করেন?

ছিয়াম ও ক্বিয়াম pdf