বিসমিল্লাহির রহমানির রহিম, মুজাফফর বিন মহসিন লিখিত বই তারাবীর রাকাত সংখ্যা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুজাফফর বিন মহসিন |
| ধরণ | তারাবীহ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | হাফেজ মুকাররম |
| প্রকাশকাল | ২০০৯ |
| পৃষ্ঠা | ৬৫ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
‘ছালাতুত তারাবীহ’ একটি গুরুত্বপূর্ণ নফল ছালাত। রামাযান মাসে ছিয়াম পালনের পাশাপাশি অঢেল নেকী অর্জনের জন্য যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে তারাবীহ অন্যতম। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উক্ত ছালাত আদায়ের প্রতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক ভাষায় উদ্বুদ্ধ করেছেন। ছাহাবীদের নিয়ে অতীব গুরুত্বের সাথে আদায় করে তারাবীহর প্রতি আরো বেশী আকৃষ্ট করেছেন। তাই ১১ মাসের রক্ষণশালা তৈরির বিশেষ লক্ষ্যে তাক্বওয়ার পুঁজি সঞ্চয় করা সবারই কর্তব্য।
তবে অবশ্যই তা আদায় করতে হবে গ্রহণযোগ্য পদ্ধতিতে, যাতে পরিশ্রম বিফলে না যায়। আল্লাহর নিকট ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রধান দু’টি শর্ত রয়েছে। (১) একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা। (২) ঐ ইবাদত রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে পদ্ধতিতে আদায় করেছেন সেই পদ্ধতিতে আদায় করা। (সূরা কাহফ ১১০; মুসলিম হা/৪৪৬৮, ২/৭৭)। অতএব যে আমলই হোক না কেন সেই আমল ও তার পদ্ধতি গ্রহণ করতে হবে কেবল পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ থেকে। ধর্মের নামে সমাজে প্রচলিত কোন যঈফ ও জাল হাদীছ গ্রহণযোগ্য নয়।
ছালাত আদায়ের পদ্ধতি সম্পর্কে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বিশেষ নির্দেশ হ’ল, ‘তোমরা ঐভাবেই ছালাত আদায় কর যেভাবে আমাকে আদায় করতে দেখছ’ (বুখারী হা/৬৩১, ১/৮৮; মিশকাত হা/৬৮৩)। তাই তারাবীহর ছালাতও সেভাবেই আদায় করতে হবে যেভাবে তিনি আদায় করেছেন।
সর্বাধিক বিশুদ্ধ হাদীছগ্রন্থ ছহীহ বুখারী ও মুসলিমসহ অন্যান্য গ্রন্থের ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ছাহাবায়ে কেরাম তারাবীহর ছালাত ৮ রাক’আতই পড়েছেন। পক্ষান্তরে ২০ রাক’আত তারাবীহর পক্ষে যে সমস্ত বর্ণনা এসেছে তার সবগুলোই জাল কিংবা যঈফ অথবা মুনকার, যা বিশ্বশ্রেষ্ঠ রিজালবিদগণের গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে।
তারাবীর রাকাত সংখ্যা pdf
