রমজানের ফজিলত গুনাহ মাফের মাস pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইকবাল কিলানী লিখিত বই রমজানের ফজিলত গুনাহ মাফের মাস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

রমজানের ফজিলত গুনাহ মাফের মাস pdf

লেখকমুহাম্মদ ইকবাল কিলানী
ধরণরমজান
ভাষাবাংলা
প্রকাশকপিস পাবলিকেশন-ঢাকা
প্রকাশকাল২০১৩
পৃষ্ঠা৯৯
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

প্রশংসা জ্ঞাপন করছি মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের জন্যে, যার একান্ত মেহেরবানীতে কুরআন ও সহীহ হাদীসের আলোকে রমযানের ফযীলত গুনাহ মাফের মাস নামক গ্রন্থটি সংকলন ও সম্পাদনা করে প্রকাশ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ।

মাহে রমযান আরবী বারটি মাসের মধ্যে নবম ও অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তায়ালা এ মাসকে মানবজাতির গুনাহ মাফের মাস হিসেবে আখ্যায়িত করেছেন। এই নিরিখে আমরা মাহে রমযান উপলক্ষে কিং ফয়সাল ইউনিভার্সিটির স্বনামধন্য প্রফেসর মুহাম্মদ ইকবাল কীলানীর রোযার মাসায়েল নামক বিখ্যাত এই গ্রন্থটিকে নিজেদের মতো সাজিয়ে, গুছিয়ে ও সম্পদনা করে আমাদের সাধারণ পাঠকের জন্য উপযোগী করে প্রকাশ করেছি।

বইটিতে কুরআন ও হাদীসে উল্লেখিত মাহে রমযানের উপরে অতি গুরুত্বপূর্ণ আয়াত ও হাদীসের সূত্রের আলোকে মনোমুগ্ধকর আলোচনা উপস্থাপন করা হয়েছে। মাহে রমযানের শেষ দিকের লায়লাতুল কদর, এতেকাফ, সদকাতুল ফিতর ঈদের নামায এবং সর্বশেষ রোযার ব্যাপারে কিছু সংখ্যক দুর্বল ও জাল হাদীস সন্নিবেশিত করা হয়েছে।

আশা করি, আমাদের পাঠকেরা এই বইটি থেকে তাদের চাহিদা অনুসারে জ্ঞানের খোরাক পাবেন। বইটি প্রকাশ, মুদ্রণ, সংকলন ও সম্পাদনার কাজে যারা সময় ও শ্রম উৎসর্গ করেছেন তাদের জন্য আল্লাহর নিকট উত্তম বিনিময় কামনা করি। আমীন।

রমজানের ফজিলত গুনাহ মাফের মাস pdf