সুন্নাত ও বিদআত pdf. Sunnat o Bidat – মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম লিখিত বই সুন্নাত ও বিদআত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সুন্নাত ও বিদআত pdf. Sunnat o Bidat - মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম

 

লেখকমাওলানা মুহাম্মদ আব্দুর রহিম
ধরণবিদআত
ভাষাবাংলা
প্রকাশকখায়রুন প্রকাশনী
প্রকাশকাল*
পৃষ্ঠা২৮২
ফাইল সাইজ৭ MB
ফাইল টাইপPDF

ইসলামী শরীয়তের ব্যাখ্যা-বিশ্লেষণে ‘সুন্নাত’ ও ‘বিদয়াত’ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। সুন্নাত — মহানবী (স)-এর অনুসৃত, নির্দেশিত ও অনুমোদিত কথাবার্তা কর্মকাণ্ড— শীরীয়তের অবয়ব নির্মা করে; মানুষের সামনে ন্যায়-অন্যায় ও পাপ-পুণ্যের একটা সুস্পষ্ট নির্দেশন তুলে ধরে। পক্ষান্তরে বিদয়াত সুন্নাতের বিপরীত ও তার সাথে সাংঘর্ষিক রীতি-নীতি ও আচার-প্রথা শরীয়তের বিকৃতি সাধন করে; তার নির্মল স্বরূপকে ভ্রষ্টতার আড়ালে ঢেকে ফেলে। কাজেই ইসলামী শরীয়তে সুন্নাত ও বিদয়াত-এর সহ-অবস্থান কখনো চলতে পারে না। সুন্নাতকে যদি অবলম্বন করতে হয়, তাহলে বিদয়াতকে সমূলে উৎখাত করতেই হবে— এটাই শরীয়তের স্পষ্ট তাগিদ।

দুঃখের বিষয়, বর্তমান মুসলিম সমাজে সুন্নাত ও বিদয়াত-এর পার্থক্য অনেক ক্ষেত্রেই সুস্পষ্ট নয়। এখানে দ্বীনদারী ও ধর্মকর্মের নামে অনেকেই এমন সব রীতিনীতি ও আচার-প্রথা পালন করেন, যা মোটেই সুন্নাত-সমর্থিত নয় বরং সুস্পষ্ট বিদয়াত। আর ইসলামী জীবন ব্যবস্থার সঠিক চর্চার অভাবে এই বিদয়াতকে এতই উৎসাহ দেয়া হচ্ছে যে, সুন্নাতের সাথে তার পার্থক্য নির্ণয়ই অনেকে ক্ষেত্রে দুরূহ হয়ে পড়েছে। ফলে ইসলামী শরীয়তের জীবনধর্মী ও বাস্তববাদী আবেদন সাধারণভাবে এখানে গৌন হয়ে দাঁড়িয়েছে; তার অন্তর্নিহিত বৈপ্লবিক শিক্ষা মুসলমানদের জীবন ও সমাজে কোনো অর্থবহ পরিবর্তন ঘটাতে পারছে না।

এ কালের মহান ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক হযরত আল্লামা মুহাম্মাদ আবদুর রহীম (রহ) তাঁর আলোচ্য গ্রন্থে মুসলিম সমাজের এই দৈন্যদশার ওপরই আলোকপাত করেছেন অত্যন্ত সুনিপুনভাবে। এ গ্রন্থে তিনি পবিত্র কুরআন ও হাদীসের আলোকে যেমন সুন্নাতের প্রকৃত স্বরূপ নির্ণয় করেছেন অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে, তেমনি বিদয়াতের নিদর্শনগুলোকেও চিহ্নিত করেছেন অতীব সাহসিকতার সাথে। এ ক্ষেত্রে অকাট্য দলীল প্রমাণের ওপরই তিনি প্রধানতঃ নির্ভর করেছেন, কোনো মহলের খেয়াল-খুশী বা ইচ্ছা-অভিরুচিকে এতটুকু গুরুত্ব দেয়ার প্রয়োজন বোধ করেন নি। এদিক থেকে তিনি নিঃসন্দেহে একজন মুজাদ্দিদের দায়িত্বই পালন করেছেন।

সুন্নাত ও বিদআত pdf

Scroll to Top