বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ লিখিত বই ঈমানের দুর্বলতা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ |
| ধরণ | ঈমান |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | রুহামা পাবলিকেশন |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৭৫ |
| ফাইল সাইজ | ৮ MB |
| ফাইল টাইপ |
ঈমানের দুর্বলতা আজ মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই নিজের অন্তঃকরণের কাঠিন্যতা স্বীকার করে। তাদের বক্তব্য এরূপ, আমি নিজের মনের কাঠিন্যতা অনুভব করি। ইবাদত করে মজা পাই না। আমি অনুভব করি যে, আমার ঈমানের শক্তি নেই। কুরআন পড়ে আমি প্রভাবিত হই না। সহজেই গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ি।
অনেকের মাঝে এ ব্যাধি রয়েছে, তা স্পষ্টভাবে দেখা যায়। এ ব্যাধিই সব বিপদের মূল এবং সব অবনতির কারণ। অন্তঃকরণের বিষয়টি খুবই স্পর্শকাতর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তঃকরণকে আরবীতে ‘ক্বলব’- পরিবর্তনশীল বলা হয়েছে। এ কারণেই যে, তা দ্রুত পরিবর্তনশীল। নবী কারীম বলেন- “অন্তঃকরণকে ক্বলব বলা হয়েছে, তা বেশি বেশি পরিবর্তন হওয়ার কারণে। অন্তঃকরণের উদাহরণ হলো, একটি পাখির পালকের মতো। যা গাছের ডালে ঝুলানো আছে। বাতাস সেটিকে এদিক ওদিক ঘুরাচ্ছে।”
অপর বর্ণনায় এসেছে অন্তঃকরণের উদাহরণ হলো, একটি পাখির পালকের মতো; যা মরুভূমিতে পড়ে রয়েছে। বাতাস সেটিকে উলট-পালট করছে। এটি খুবই পরিবর্তনশীল। যেমনটি রাসূল তাঁর এ বাণীতে চিত্রিত করেছেন- “আদম সন্তানের অন্তঃকরণ ফুটন্ত পাতিলের চেয়েও দ্রুত পরিবর্তনশীল।” অপর বর্ণনায় এসেছে, “ফুটন্ত পাতিলের চেয়েও বেশি পরিবর্তনশীল।”
মহান আল্লাহ অন্তঃকরণকে পরিবর্তন করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাযি. হতে বর্ণিত। তিনি রাসূল কে এ কথা বলতে শুনেছেন যে- “সমস্ত আদম সন্তানের অন্তর মহান প্রভুর দুই আঙ্গুলের মাঝে একটি অন্তঃকরণের ন্যায়। তিনি একে যেভাবে ইচ্ছা পরিবর্তন করেন। অতঃপর রাসূল বলেন, হে অন্তঃকরণকে পরিবর্তনকারী। আপনি আমাদের অন্তঃকরণকে আপনার আনুগত্যের পানে ফিরিয়ে দিন।
ঈমানের দুর্বলতা pdf
