বিসমিল্লাহির রহমানির রহিম, দেলোয়ার হোসেন সাঈদী লিখিত বই ঈমানের অগ্নি পরীক্ষা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | দেলোয়ার হোসেন সাঈদী |
| ধরণ | ঈমান |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক |
| প্রকাশকাল | ২০০৫ |
| পৃষ্ঠা | ১৬১ |
| ফাইল সাইজ | ৫ MB |
| ফাইল টাইপ |
আদর্শ যত সুন্দর এবং কল্যাণধর্মীই হোক না কেনো- সে আদর্শের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি শক্তিশালী সংগঠন, নেতৃত্ব ও নিষ্ঠাবান একদল কর্মীর প্রয়োজন হয়। এগুলোর সমন্বয় ব্যতীত কোনো আদর্শই অগ্রসর হতে পারে না এবং তা থেকে মানুষ কল্যাণও লাভ করতে পারে না। যে আদর্শের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার চেষ্টা-সংগ্রাম করা হবে- সে আদর্শের ভিত্তিতেই নেতৃত্ব ও কর্মী গঠন করতে হবে এবং সেই আদর্শের মূল নীতিমালা অনুসারে সংগঠন পরিচালিত করতে হবে ।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ অন্যান্য নবী-রাসূল তথা আম্বিয়ায়ে কেরামের জীবনে আমরা দেখতে পাই, মহান আল্লাহ তা’য়ালা যখন তাঁদের ওপর ওহীর বিধান প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার চেষ্টা-সাধনার দায়িত্ব অর্পণ করেছেন, তখন সর্বপ্রথমে তাঁরা স্বয়ং ওহীর বিধান নিজ জীবনে বাস্তবায়ন করেছেন।
যে সকল মানুষ তাঁদের আহ্বানে সাড়া দিয়েছে, তাঁরাও মহান আল্লাহর বিধান সর্বপ্রথম নীজ জীবনে বাস্তবায়ন করেছেন এবং অন্যকেও আল্লাহর বিধানের দিকে আহ্বান করেছেন। এ কাজ আঞ্জাম দিতে গিয়ে আম্বিয়ায়ে কেরাম ইসলামী আদর্শের ভিত্তিতে যেসব মানুষকে প্রশিক্ষণ দিয়েছেন, তাঁরা যখন ইসলামী আদর্শের প্রচার ও প্রসার কাজে আত্মনিয়োগ করেছেন, তখনই সম্মুখে এসেছে মূল প্রশিক্ষণ গ্রহণের কাজ।
অর্থাৎ আদর্শ প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার চেষ্টা-সংগ্রাম করার ক্ষেত্রে যে সকল বাধা-বিপত্তি এসেছে, তা প্রবল ধৈর্যের সাথে মোকাবেলা করার অর্থই হলো মূল প্রশিক্ষণ গ্রহণ। ইসলামী আদর্শ যারা বাস্তবায়ন করার লক্ষ্যে ময়দানে তৎপর থাকে, তারা ময়দান থেকেই মূল প্রশিক্ষণ গ্রহণ করে। কারণ, আবহমানকালের এটাই প্রতিষ্ঠিত নিয়ম যে, যেখানেই ইসলামী আদর্শের প্রচার-প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে চেষ্টা-সাধনা করা হবে, সেখানেই এই আদর্শের বিপরীত শক্তি চারদিক থেকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করবে।
ঈমানের অগ্নি পরীক্ষা pdf
