কুরআনের চারটি মৌলিক পরিভাষা pdf – সাইয়েদ আবুল আলা মওদুদী

বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই কুরআনের চারটি মৌলিক পরিভাষা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআনের চারটি মৌলিক পরিভাষা pdf - সাইয়েদ আবুল আলা মওদুদী

লেখকসাইয়েদ আবুল আলা মওদুদী
ধরণতাওহীদ
ভাষাবাংলা
প্রকাশকআধুনিক প্রকাশনী
প্রকাশকাল২০০২
পৃষ্ঠা১০৯
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

মহাগ্রন্থ আল-কোরআন বিশ্ব-মানবতার মুক্তি-সনদ। মানব জীবনের সকল সমস্যার সুষ্ঠু সমাধানের মূলনীতি এতে নিহিত। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম জ্ঞান-ভান্ডার এ মহাগ্রন্থ আরবী ভাষায় অবতীর্ণ। অনেক পারিভাষিক শব্দও এতে ব্যবহৃত হয়েছে। আরবী ভাষার জ্ঞান ছাড়াও পারিভাষিক শব্দগুলোর সঠিক তাৎপর্য উপলব্ধি করা কোরআনের শিক্ষা হৃদয়ঙ্গম করার জন্যে একান্ত অপরিহার্য।

কোরআনে ব্যবহৃত পারিভাষিক শব্দগুলোর মধ্যে ইলাহ, রব, দীন ও ইবাদত অত্যন্ত গুরুত্বপুর্ণ। বর্তমান শতাব্দীর- শ্রেষ্ঠ ইসলামী চিন্তানায়ক সাইয়েদ আবুল আ’লা মওদূদী (র) ‘কোরআন কি চার বুনিয়াদী এসতেলাহ্যায়’ নামক গ্রন্থে এ চারটি পরিভাষা নিয়েই জ্ঞানগর্ভ ও বিস্তারিত আলোচনা পেশ করেছেন। গ্রন্থটি তিনি ১৯৪১ সালে উর্দু ভাষার রচনা করেন।

এটি ইতি মধ্যেই বিশ্বের প্রধান কয়েকটি ভাষায় অনূদিত হয়ে বিভিন্ন ভাষার লোকদের কোরআন মজীদ বোঝা ও হৃদয়ঙ্গম করার পথ সুগম করে দিয়েছে। বাংলা ভাষায় এর অনুবাদ করেছেন সুসাহিত্যিক ও সাংবাদিক জনাব গোলাম সোবহান সিদ্দিকী। কোরআনকে বোঝার ব্যাপারে বইটি বাংলাভাষী পাঠক- পাঠিকা মহলে এক অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হবে বলে আশা করি।

ইলাহ, রব, দীন ও ইবাদাত — কোরআনের পরিভাষায় এ চারটি শব্দ মৌলিক গুরুত্বের অধিকারী। কোরআনের সার্বিক দাওয়াত এই যে, একমাত্র আল্লাহ তায়ালাই একক রব ও ইলাহ; তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, নেই কোন রব। উলুহিয়্যাত ও রুবুবিয়্যাত এ কেউ তাঁর শরীক নেই। সুতরাং তাঁকেই তোমাদের ইলাহ ও রব মেনে নাও; তিনি ব্যতীত অন্য সকলের উলুহিয়্যাত- রুবুবিয়্যাতকে অস্বীকার করো। তাঁর ইবাদাত করো, তিনি ছাড়া অপর কারো ইবাদাত করো না। দীনকে একান্তভাবে তাঁর জন্যেই খালেস করো, অন্য সব দীনকে প্রত্যাখ্যান করো।

কুরআনের চারটি মৌলিক পরিভাষা pdf

আরো বই ডাউনলোড করুন

হাদীসের নামে জালিয়াতি pdf

হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf

হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি pdf

হাদিস কেন মানতে হবে pdf

সুদ ও ইসলামী ব্যাংকিং pdf

Scroll to Top