বিসমিল্লাহির রহমানির রহিম, অধ্যাপক মফিজুর রহমান লিখিত বই কুরআনের আয়নায় বিম্বিত রাসুল (সঃ) pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | অধ্যাপক মফিজুর রহমান |
| ধরণ | সীরাত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | কামরুল প্রকাশনী |
| প্রকাশকাল | ১৯৯৮ |
| পৃষ্ঠা | ১৪৫ |
| ফাইল সাইজ | ৫ MB |
| ফাইল টাইপ |
১৯৯১ইং সালে আমার প্রবন্ধ সংকলন ‘কোরআনের আয়নায়’ প্রকাশিত হয়। স্বল্প সময়ের মধ্যে বইটি নিঃশেষ হয়ে যায়। ইতিমধ্যে তরুণদের বৃহত্তম ইসলামী সংগঠন ‘ছাত্রশিবির’ তাদের সাথীদের পাঠ্যসূচীতে বইটি সংযোজন করে আমাকে কৃতার্থ করেছে। তাদের জ্ঞান পিপাসু ছাত্রদের মধ্যে এবং সাধারণ পাঠক ও বিদেশে কর্মরত ইসলাম প্রিয় ভাইদের মধ্যে বইটির চাহিদা দেখে আমি খুশি হয়েছি ও আল্লাহ তায়লার দরবারে শুকর আদায় করছি।
আমার একান্ত স্পেহাস্পদ সাইফুর রহমান ও আমার লিখার ভক্ত পাঠক ও হৃদয়বান সমালোচক জনাব সাহাবুদ্দিন আহমদ বইটি পুনঃ প্রকাশের ব্যাপারে চিন্তা করছিলেন তীব্র ভাবে। শেষ পর্যন্ত কামরুল প্রকাশনীর স্বত্বাধিকারী আমার বিশেষ হিতাকাঙ্খী জনাব আবু নছর সাহেব বইটি প্রকাশের দায়িত্ব নিয়ে যে সহানুভূতি দেখিয়েছেন আমি তাঁর কাছে কৃতজ্ঞ। সহৃদয় পাঠকদের নিকট বলতে হয়, বইটির নাম যদিও পরিবর্তন করা হয়নি তবে উহা পূর্বের চাইতে বৃহত্তর কলেবরে গুরুত্বপূর্ণ প্রবন্ধের সংযোজন সহ সুন্দর প্রচ্ছদে প্রকাশিত হচ্ছে ইন্শাল্লাহ।
আশা রাখি ইহা পূর্বের চাইতে অনেক বেশী আবেদন রাখবে। সযত্ন চেষ্টারপরও কিছু মুদ্রণ ভুল রয়ে গেল। আর ভুল থেকে পৃথিবীকে মুক্ত করা দুঃসাধ্য নয় অসাধ্য এক বিষয়। এ যেন পার্থিব জগতের এক অপরিহার্য্য বাস্তবতা। পাঠক সমীপে নিবেদন, যে কোন ভুল ত্রুটি আপনাদের নজরে এলে আমাকে জানালে বাধিত হব।
আমাকে লিখতে হয়েছে প্রয়োজনের একান্ত প্রয়োজনে। এ বিনীত লিখনি যদি আল্লাহর কোন বান্দার হৃদয়ে ঈমানের উদ্দীপন, কোরানের অধ্যয়ন, সুন্নাতে রাসুলের (সঃ) অনুসরণ, হকের জিহাদে ঝান্ডা ধারণ ও শাহাদাতের অদম্য প্রেরণায় করে উজ্জীবন তবে উহা হবে সে কঠিন দিনে আমার নাজাতের উপায় যেদিন কেউ কারো জন্যে হবে না উপায়।
কুরআনের আয়নায় বিম্বিত রাসুল (সঃ) pdf
