হাদীসের পরিচয় pdf – জিলহজ আলী

বিসমিল্লাহির রহমানির রহিম, জিলহজ আলী লিখিত বই হাদীসের পরিচয় pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হাদীসের পরিচয় pdf - জিলহজ আলী

লেখকজিলহজ আলী
ধরণহাদিস সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশকসুহৃদ প্রকাশন
প্রকাশকাল২০১১
পৃষ্ঠা৮০
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

হাদীস আরবী শব্দ। আরবী অভিধান ও কোরআনের ব্যবহার অনুযায়ী ‘হাদীস’ শব্দের অর্থ – কথা, বাণী, বার্তা, সংবাদ, বিষয়, খবর ও ব্যাপার ইত্যাদি। ‘হাদীস’ শুধুমাত্র একটি আভিধানিক শব্দ নয়। মূলতঃ হাদীস’ শব্দটি ইসলামের এক বিশেষ পরিভাষা। সে অনুযায়ী রাসূল (স.)-এর কথা, কাজের বিবরণ কিংবা কথা, কাজের সমর্থন এবং অনুমোদন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত, ইসলামী পরিভাষায় তাই-ই ‘হাদীস’ নামে অভিহিত।

ব্যাপক অর্থে সাহাবীদের কথা, কাজ ও সমর্থন এবং তাবেয়ীদের কথা কাজ ও সমর্থনকেও হাদীস বলে। কিন্তু, সাহাবা, তাবেয়ীগণের ন্যায় তাবে তাবেয়ীনের কথা, কাজ ও সমর্থনের বিবরণও যে কোরআন হাদীসের ব্যাখ্যা বিশ্লেষণ এবং বাস্তব রূপায়নের দৃষ্টিতে বিশেষ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস, তাতে সন্দেহ নেই।

যেহেতু রাসূলে করীম (স.), সাহাবায়ে কেরাম, তাবেয়ী এবং তাবে তাবেয়ীগণের কথা কাজ ও সমর্থন একই মূল বিষয়কে কেন্দ্র করেই প্রচলিত, সেই জন্য মোটামুটিভাবে সবগুলিকেই ‘হাদীস’ নামে অভিহিত করা হয়। কিন্তু তবুও শরীয়তী মর্যাদার দৃষ্টিতে এই সবের মধ্যে পার্থক্য থাকায় প্রত্যেকটির জন্য আলাদা আলাদা পরিভাষা নির্ধারণ করা হয়েছে। যথা- নবী করীম (স.)-এর কথা কাজ ও অনুমোদনকে বলা হয় ‘হাদীস’। সাহাবাদের কথা কাজ ও অনুমোদনকে বলা হয় ‘আছার’। তাবেয়ী ও তাবে তাবেয়ীনদের কথা কাজ ও অনুমোদনকে বলা হয় ‘ফতোয়া’।

হাদীসের উৎস ঃ হযরত মুহাম্মদ (স.) আল্লাহ মনোনীত সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল ছিলেন। সাথে সাথে সর্বশ্রেষ্ঠ মানুষও ছিলেন। এই জন্য রাসূল (স.)-এর জীবনের কার্যাবলীকে দু’ভাগে ভাগ করা যায়- ক. যা তিনি নবী ও রাসূল পদের দায়িত্ব পালন করার জন্য করেছেন। খ. যা তিনি অন্য মানুষের মত মানুষ হিসেবে করেছেন। যেমন- খাওয়া- পরা, চলা-ফেরা- ইত্যাদি। প্রথম শ্রেণীর কাজ সমস্তই আল্লাহর নিয়ন্ত্রণাধীনে সম্পাদিত হয়েছে।

হাদীসের পরিচয় pdf

আরো বই ডাউনলোড করুন

সুদ ও আধুনিক ব্যাংকিং pdf

সালাতের সময়সূচী pdf

সালাতের মধ্যে হাত বাঁধার বিধান pdf

সালাতে মুবাশশির pdf

সালাতের গুরুত্ব ও ফজিলত pdf