বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন লিখিত বই নামাজ ত্যাগকারীর বিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন |
| ধরণ | নামাজ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৪৪ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
সকল প্রশংসা এক আল্লাহর জন্য, যিনি একক, তাঁর কোন শরীক বা অংশীদার নেই, যিনি নিখিল বিশ্বের মালিক, যিনি দ্বীনকে (ইসলাম) পূর্ণতা দান করেছেন ও মুসলিম উম্মাহ-র জন্য এই দ্বীনকে কল্যানের পাথেয় স্বরূপ নির্বাচন করেছেন! দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁরই বিশেষ বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলায়হে অসাল্লাম) এর উপর।
যিনি হিদায়েত (সুপথ) ও সত্যধর্ম সহকারে বিশ্বজগতের করুনা ও নিখিল বিশ্বের আদর্শ নমুনা এবং (আল্লাহর) সমস্ত দাসের উপর দলীল হিসাবে এবং অতিরঞ্জন, বিদআত (নবপ্রথা) ও পাপাচার হতে মুক্ত থেকে তাঁর প্রভূ আনুগত্য করার আহবান করেছেন। হে আল্লাহ! তোমার করুনা বর্ষন কর তাঁর উপর ও তাঁর বংশধর, সহচরবৃন্দ এবং যারা কিয়ামত পর্যন্ত রাসূলের (সাল্লাল্লাহু আলায়হে অসাল্লাম) প্রদর্শিত পথের অনুসারী হয়ে থাকবেন।
পুস্তিকাটিতে “নামায পরিত্যাগকারীর বিধান” সম্পর্কে যে সকল মাসয়ালার সমাবেশ ঘটেছে এবং ‘নামায ত্যাগকারীর’ ইসলামের দৃষ্টিতে ‘মালিকানা বা অভিভাবকত্ব ক্ষুন্ন’, ‘নামায ত্যাগকারীর’- ‘আত্মীয়দের মীরাস লাভে অন্তরায় সৃষ্টি,’ ‘মক্কা ও তার হারাম এলাকায় প্রবেশ নিষিদ্ধ’, ‘তার জবেহকৃত গৃহপালিত জন্তু হারাম’, মৃত্যুর পর জানাযা ও মাগফেরাত কামনা হারাম, মুসলিমা মেয়ের সঙ্গে বিয়ে হারাম,- এধরনের বহু মাসয়ালা মাসায়েল সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থপূর্ণ শরীয়তী বিধান এই পুস্তিকাতে সংকলিত হয়েছে, যা অদ্যাবধি বাংলা ভাষায় আমার দৃষ্টিগোচর হয়নি।
তাই নামায ত্যাগ কারীর উপর শরীয়তের ফয়সালা কুরআন ও হাদীসের উদাহরণে সমৃদ্ধ এমন পুস্তিকার আবশ্যকতা তীব্র ভাবে অনুভূত হওয়ায় আমার স্নেহাস্পদ ভাই মতীউর রহমান সালাফী মুসলিম জাহানের বিখ্যাত আলেম সৌদি আরবের আল্লামা শায়েখ মুহাম্মদ বিন সালেহ্ আল উসাইমীনের (হাফিযাহুল্লাহ্) একটি ছোট পুস্তিকা যা মুসলিম জাহানের বাঙালী ভাইদের জন্য তুলনামূলক ভাবে অধিক ফলপ্রসূ ও উপযোগী বিবেচিত হওয়ায় তিনি অতি সরল বাংলায় অনুবাদ করে মুসলিম উম্মাহকে উপহার দিলেন।
নামাজ ত্যাগকারীর বিধান pdf
