বিসমিল্লাহির রহমানির রহিম, আশরাফ আলী থানভী লিখিত বই মুসলিম বর কনে pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আশরাফ আলী থানভী |
| ধরণ | বিবাহ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৩১২ |
| ফাইল সাইজ | ৯ MB |
| ফাইল টাইপ |
পৃথিবীর প্রতিটি মানুষ- মুসলিম-অমুসলিম, নারী-পুরুষ সবার জীবনে বিয়ে-শাদি আসে। বর্তমানে বিয়ে নিয়ে সমগ্র পৃথিবীতে অস্থিরতা বিরাজ করছে। ধনী-দরিদ্র, ধর্মমুখী-ধর্মহীন সবাই বিয়ে নিয়ে চিন্তিত। বিয়ে-শাদিকেই মানবজীবনের সবচেয়ে বড়ো চিন্তার কারণ মনে করা হয়। দরিদ্রের প্রসঙ্গ না হয় বাদই দিলাম, ধনীর বিয়েতে যা কিছু হয় এবং যে পরিমাণ ঝামেলা পোহাতে হয়, তা তারাই ভালো জানে।
ইসলাম বিয়েকে সবচেয়ে ঝামেলামুক্ত সহজ কাজ বলে ঘোষণা দিয়েছে। হজরত রাসুলেকারিম (সা) ও হজরত সাহাবায়ে কেরাম (রা) ঝামেলামুক্ত সহজ বিয়ের দৃষ্টান্তস্থাপন করে গেছেন। অথচ আজ বিয়ে সবচেয়ে কঠিন ও ঝামেলার কাজে পরিণত হয়েছে।
বিয়ে মূলত একটি আনন্দের বিষয় কিন্তু আজ তা বিপদ ও দুশ্চিন্তার উপকরণ হয়ে দাঁড়িয়েছে। কতো যুবতী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে, কতোজন আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিচ্ছে আর কতো ধনীপিতা কন্যাসন্তান জন্মের কথা শুনে তেলে-বেগুনে গরম হয়ে উঠছে; শুধু কন্যাসন্তান প্রসবের অপরাধে নিজের স্ত্রীকে তালাক দিচ্ছে। পরিতাপের বিষয়! এ যুগেও কন্যাসন্তান প্রসব করা বিপদের কারণ ও অপরাধ রয়ে গেছে।
প্রাক-ইসলামযুগে কাফেরদের যেঅবস্থা ছিলো আজকের পরিস্থিতি তার চেয়ে খুব একটা ভিন্ন নয়। এর একমাত্র কারণ, মেয়ে হওয়া মানেই এখন তাকে বিয়ে দেয়ার ঝামেলা পোহাতে হবে। আর বিয়ে মানে ভূরিভোজ। মেয়ের পাত্র নির্বাচন ও তার মাপকাঠি নির্ধারণ, মেয়ে সাজিয়ে দেয়ার চিন্তা, বংশ ও বংশের লোকদের সন্তুষ্টি, তাদেরকে দাওয়াতপ্রদানে সতর্কতা, বিভিন্ন সামাজিক প্রচলন রক্ষা করা, বিয়েতে পানির মতো পয়সা উড়ানো এখন আবশ্যকীয় বিষয়ে পরিণত হয়েছে।
দরিদ্র মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? শুধু দরিদ্র কেনো ধনাঢ্যব্যক্তিরাও এ ধরনের ঝামেলা থেকে রেহাই পান না। মোটকথা, বিয়ে-শাদি নিয়ে সমস্ত পৃথিবীর মানুষ আজ অস্থির ও চিন্তিত। কারণ, আমরা বিয়ে সম্পর্কে ইসলামের নির্দেশনা, শরিয়তের শিক্ষা, রাসুল (সা) ও সাহাবায়ে কেরাম (রা)-এর আদর্শ ও দৃষ্টান্ত ভুলে গেছি।
মুসলিম বর কনে pdf
