নামাজের ৫০০ মাসয়ালা pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইকবাল কিলানী লিখিত বই নামাজের ৫০০ মাসয়ালা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

নামাজের ৫০০ মাসয়ালা pdf

লেখক মুহাম্মদ ইকবাল কিলানী
ধরণ নামাজ
ভাষা বাংলা
প্রকাশক পিস পাবলিকেশন
প্রকাশকাল ২০১৩
পৃষ্ঠা ২৫৬
ফাইল সাইজ ৫ MB
ফাইল টাইপ PDF

সমুদয় প্রশংসার মস্তক অবনত করছি মহান রাব্বুল আ’লামীনের জন্য, যিনি তাঁর একান্ত মেহেরবাণীতে কুরআন ও হাদীসের আলোকে নামাজের ৫০০ মাসয়ালা নামক গ্রন্থটি সম্পাদনা করার তাওফিক দান করেছেন। সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল সা এর উপর। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি।

কুরআন ও হাদীসের আলোকে নামাজের ৫০০ মাসয়ালা নামক এ মূল্যবান গ্রন্থটি বিখ্যাত কিং সউদ ইউনিভার্সিটির, প্রফেসর মুহাম্মদ ইকবাল কিলানীর নামাজের মাসয়ালা থেকে সংকলিত। বইটি প্রকাশ করতে পেরে আল্লাহর শোকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। নামাজের মাসয়ালা নামক গতানুগতিকভাবে বিভিন্ন বই থাকা সত্ত্বেও কেন আমরা এ গ্রন্থটি প্রকাশ করলাম? আমাদের সমাজে নামাজের উপর যে গ্রন্থগুলো আছে সেগুলোর বেশিরভাগই হাদীসভিত্তিক নয়। আর হাদীসভিত্তিক না হওয়ার কারণে সাধারণ মানুষ না বুঝে সওয়াবের আশায় বিদআত আমল করে যাচ্ছে। যার কারণে তাদের মূল্যবান ঈমান ও আমল নষ্ট হচ্ছে।

এমতাবস্থায় কুরআন ও হাদীস ভিত্তিক নামাজের উপর একটি গ্রন্থের প্রয়োজনীয়তা অনেক দিন থেকেই অনুভব করছি। আমরা এ গ্রন্থটিতে নামাজের উপর ৫০০টি প্রশ্নের হাদীসভিত্তিক উত্তর দিতে চেষ্টা করেছি। যেহেতু হাদীসের কোন নির্দেশনা না থাকলে কোন কাজই মনগড়া করার সুযোগ নেই বা হাদীসের দলিল ছাড়া কোন কাজ করার ইখতিয়ার কোন পীর-মাশায়েখ বা বুজুর্গেরও নেই। সেজন্যই হাদীস ভিত্তিক এ গ্রন্থটি সম্পাদনা করা হল। তাছাড়া রাসূল সাঃ এর মহাবাণীতো আছেই- আমাকে নামাজ পড়তে যেভাবে দেখেছ সেভাবে তোমরা নামাজ আদায় কর।

পরিশেষে, এ কাজে যারা সময় ও শ্রম কুরবানী করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। পাঠকদের সূচিন্তিত পরামর্শ পরবর্তী সংস্করণে প্রতিফলিত হবে বলে প্রতিশ্রুতি রইল। বইটি ভাল হলে অন্তত একজনকে বলুন আর আপত্তি থাকলে আমাদের বলুন। আল্লাহ আমাদেরকে হাদীসভিত্তিক নামাজ আদায় করে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করার তাওফিক দান করুন। আমীন।

নামাজের ৫০০ মাসয়ালা pdf