সালাত পরিত্যাগকারীর বিধান pdf. Salat poritag karir bidhan

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন লিখিত বই সালাত পরিত্যাগকারীর বিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সালাত পরিত্যাগকারীর বিধান pdf. Salat poritag karir bidhan

লেখক মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন
ধরণ নামাজ
ভাষা বাংলা
প্রকাশক *
প্রকাশকাল *
পৃষ্ঠা ৪৬
ফাইল সাইজ ২ MB
ফাইল টাইপ PDF

সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য, দরূদ ও সালাম নাযিল হোক নবীগণের সরদার আমাদের নবী মুহাম্মাদ রে-এর উপর। তাঁর সহধর্মিণী ও সহচরবৃন্দের উপর এবং যারা কিয়ামত পর্যন্ত বিশুদ্ধরূপে তাদের পদাঙ্ক অনুসরণ করবে তাঁদের উপর। অতঃপর আল্লাহ্র অশেষ শুকরিয়া যে, শাইখ মুহাম্মাদ বিন সা-লিহ আল-উসাইমীন (রহঃ)-এর লিখিত: হুক্‌মু তারিকুস সলাতের অনুবাদ “সলাত পরিত্যাগকারীর বিধান” নামক বইখানা এতদিন পর প্রকাশ পেতে যাচ্ছে। বইখানা আমি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৯৩ সনে অনুবাদ করি। অনুবাদ করার সময় মূল লেখক থেকে অনুবাদের ও মুদ্রণের জন্য অনুমতির প্রয়োজন অনুভব করছিলাম।

১৯৯৪ সনের হাজ্জ মৌসুমে সমগ্র বিশ্ব থেকে উপচে পড়া হাজীদেরকে দা’ওয়াত ও দিক-নির্দেশনা দেয়ার জন্য সৌদী ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অন্যান্যদের সাথে আমিও নির্বাচিত হয়ে ২০ দিনের জন্য মক্কা মুকাররমায় অবস্থান করার সুযোগ হয়। এ সময় বই-এর মূল লেখক শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল উসাইমীন (রহ.) ও শাইখ আবদুল আযীয বিন আবদুল্লাহ বিন বায (রহ.) সহ সৌদী আরবের বড় বড় আলিমগণের সাহচর্য লাভ করি।

একদিন আসরের সলাত আদায়ের পর শাইখের সাথে এসে তাঁর অনুমতি সাপেক্ষে তাঁর রুমে প্রবেশ করে নিজ পরিচয় দিয়ে বইখানা অনুবাদ ও প্রকাশের অনুমতি চাইলাম। শাইখ বললেন, অনুবাদ করলেতো ভালই হয় কিন্তু এটাতো খুব কঠিন কাজ। অনেকেই অনুবাদ করতে যেয়ে মূল লেখকের বক্তব্য পাল্টিয়ে ফেলে। এরপর উদাহরণ স্বরূপ বললেন, ধর আমার বই-এর মূল বক্তব্য সলাত পরিত্যাগকারী কাফির।

যদি অনুবাদ করতে যেয়ে অন্যান্য আলিমদের মতানুযায়ী সলাত পরিত্যাগকারী ফাসিক লিখ তাহলে এই এক শব্দের মাধ্যমে পুরো বইটাই ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, শাইখ এ বই-এ সলাত পরিত্যাগকারী কাফির তা বিভিন্ন দলীল ও যুক্তির মাধ্যমে প্রমাণ করা হয়েছে বলেই এটি অনুবাদ করতে আগ্রহী হয়েছি।

সালাত পরিত্যাগকারীর বিধান pdf