হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি pdf – সানাউল্লাহ নজির আহমদ

বিসমিল্লাহির রহমানির রহিম, সানাউল্লাহ নজির আহমদ লিখিত বই হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি pdf - সানাউল্লাহ নজির আহমদ

লেখকসানাউল্লাহ নজির আহমদ
ধরণহাদিস সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশকইসলাম হাউজ
প্রকাশকাল২০১৩
পৃষ্ঠা৩৩৫
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য, যিনি আমাদেরকে সর্বোত্তম দীনের অনুসারী ও সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহর উপর, যিনি আমাদেরকে কল্যাণকর সকল পথ বাতলে দিয়েছেন ও সকল প্রকার অনিষ্ট থেকে সতর্ক করেছেন। আরো সালাত ও সালাম বর্ষিত হোক তার পরিবারবর্গ ও সাধীদের উপর, যারা তার আনীত দীন ও আদর্শকে পরবর্তী উম্মতের নিকট যথাযথ পৌঁছে দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত যারা তাদের অনুসরণ করবে সবার উপর।

অতঃপর: ইসলামি ইলমের উৎস কুরআন ও হাদিস থেকে ইলমের একাধিক শাখা বের হয়েছে। কতক ইলম মৌলিক যেমন ‘ইলমে তাফসির’, ‘ইলমে হাদিস’, ‘ইলমে তাওহিদ’ ও ‘ইলমে ফিকহ’। আর কতক সম্পূরক ও সাহায্যকারী ইলম যেমন ‘উসুলে হাদিস’, ‘উসুলে ফিকাহ’ ও ‘উসুলে তাফসির’ ইত্যাদি। ‘উসুলে হাদিস’ হাদিসের সুরক্ষাদানকারী ইলম। যে উসুলে হাদিস জানে না, সে নিজে ভুল করে ও অপরের ভুলের কারণ হয়, হোক সে মুফাসসির, ফকিহ বা ওয়ায়েজ।

কতক ফকিহ দুর্বল ও জাল হাদিস থেকে মাসআলা বলেন। কতক নীতিশাস্ত্রবিদ দুর্বল ও জাল হাদিস থেকে নীতি তৈরি করেন। কতক ওয়ায়েজ, যারা স্বীয় ধারণায় মানুষদেরকে হিদায়েতের প্রতি আহ্বান করেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা বলেন, যা তিনি বলেননি তাই প্রচার করেন তার নামে।

এভাবে তারা নিজেরা গোমরাহ হন ও অপরকে গোমরাহ করেন! আল্লাহ তা’আলা বলেন: “সুতরাং তার চেয়ে অধিক জালেম কে, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিনা দলিলে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়? নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়েত করেন না”।’ (সূরা আনআম: ১৪৪)।

হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি pdf

আরো বই ডাউনলোড করুন

সালাতের গুরুত্ব ও ফজিলত pdf

সালাতে মুবাশশির pdf

ছালাতুর রাসূল ছাঃ pdf

নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf

সালাত পরিত্যাগকারীর বিধান pdf

Scroll to Top