হাদীসের নামে জালিয়াতি pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

বিসমিল্লাহির রহমানির রহিম, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখিত বই হাদীসের নামে জালিয়াতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হাদীসের নামে জালিয়াতি pdf - ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

লেখকড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
ধরণহাদিস সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশকআস সুন্নাহ পাবলিকেশন
প্রকাশকাল২০১০
পৃষ্ঠা২৫৪
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

কুরআন কারীমের পরে রাসুলুল্লাহ (স)-এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস ও ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি। মুমিনের জীবন আবর্তিত হয় রাসূলুল্লাহ (স)-এর হাদীসকে কেন্দ্র করে। হাদীস ছাড়া কুরাআন বুঝা ও বাস্তাবায়ন করাও সম্ভব নয়। হাদীসের প্রতি এই স্বভাবজাত ভালবাসা ও নির্ভরতার সুযোগে অনেক জালিয়াত বিভিন্ন প্রকারের বানোয়াট কথা ‘হাদীস’ নামে সমাজে প্রচার করেছে। সকল যুগে আলিমগণ এসকল জাল ও বানোয়াট কথা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে মুসলমানদেরকে সচেতন করেছেন।

আমাদের দেশে যুগ যুগ ধরে হাদীসের পঠন পাঠন ও চর্চা থাকলেও সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীসের বাছাইয়ের বিষয়ে বিশেষ অবহেলা পরিলক্ষিত হয়। যুগ যুগ ধরে অগণিত বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা কথা হাদীস নামে আমাদের সমাজে প্রচারিত হয়েছে ও হচ্ছে। এতে আমরা রাসুলুল্লাহ (স)-এর নামে মিথ্যা বলার কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। এছাড়াও দুইভাবে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রথমত, এ সকল বানোয়াট হাদীস আমাদেরকে সহীহ হাদীসের শিক্ষা, চর্চা ও আমল থেকে বিরত রাখছে। দ্বিতীয়ত, এগুলির উপর আমল করে আমরা আল্লাহর কাছে পুরস্কারের বদলে শাস্তি পাওনা করে নিচ্ছি।

১৯৯৮ সাল থেকে আমার মুহতারাম শ্বশুর ফুরফুরার পীর হযরত মাওলানা আবুল আনসার সিদ্দীকী আল-কুরাইশী সাহেব (হাফিযাহুল্লাহ) আমাকে নির্দেশ দিচ্ছেন সমাজে প্রচলিত বানোয়াট ও জাল হাদীস সম্পর্কে বই লিখতে। তাঁর নির্দেশ অনুসারে কিছু বিষয় লিখে জমা করেছিলাম। ২০০২-২০০৩ সালে নেদায়ে ইসলামের কয়েক সংখ্যায় এ বিষয়ে কিছু লিখেছিলাম। কিন্তু যোগ্যতার সীমাবদ্ধতা, সময়ের অভাব ইত্যাদি কারণে বিষয়টি পুস্তকাকারে প্রকাশ করা আর হয়ে উঠছিল না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে পুস্তকটি প্রকাশ করতে পেরে তাঁর দবরারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি।

হাদীসের নামে জালিয়াতি pdf

আরো বই ডাউনলোড করুন

সালাতের সময়সূচী pdf

সালাতের মধ্যে হাত বাঁধার বিধান pdf

সালাতে মুবাশশির pdf

সালাতের গুরুত্ব ও ফজিলত pdf

ছালাতুর রাসূল ছাঃ pdf

Scroll to Top