বিসমিল্লাহির রহমানির রহিম; আমির জামান ও নাজমা জামান লিখিত বই প্যারেন্টিং এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আমির জামান ও নাজমা জামান |
| ধরন | পারিবারিক জীবন |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইনস্টিটিউট অফ ফ্যামিলি ডেভেলপমেন্ট |
| প্রকাশকাল | ২০১৫ |
| পৃষ্ঠা | ২৫৭ |
| ফাইল সাইজ | ৬ MB |
| ফাইল টাইপ |
প্যারেন্টিং বই pdf: সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামীনের যিনি আমাদের নিকট আল- কুরআন পাঠিয়েছেন জীবন পরিচালনার জন্য একটি পরিপূর্ণ দিকনির্দেশনা (গাইডলাইন) হিসেবে এবং মুহাম্মাদ -কে পাঠিয়েছিলেন সেই গাইডলাইন বাস্তবায়ন করে দেখানোর জন্যে।
আমরা মা-বাবারা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কত কষ্টই না করে যাচ্ছি। কিন্তু বাস্তবে দেখা গেছে যে সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক ছেলেমেয়েরাই মা-বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরকম অনেক ঘটনাই ঘটেছে যে সন্তানদের উপর সঠিক সংশোধন প্রক্রিয়া প্রয়োগ না করার কারণে সন্তান মা-বাবার অবাধ্য হয়ে গেছে। এসব পরিস্থিতিতে নিরাশ হওয়া যাবে না। অবশ্যই প্রত্যেকটা সমস্যার একটা সুষ্ঠু সমাধান রয়েছে।
এসমস্যার মূল কারণ কী এবং তার সমাধান কিভাবে করা যাবে তা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমাদের ১২ বছরের চিন্তা ও গবেষণার ফলাফল এ বইটিতে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই বইটিতে কোন theory বা তত্ত্বকথা আলোচনা করা হয়নি, বরং সব practical তথা বাস্তবধর্মী বিষয় আলোচনা করা হয়েছে। বাস্তব অভিজ্ঞতার আলোকে একের পর এক ঘটনা তুলে ধরে তার একটি সঠিক সমাধান বের করার চেষ্টা করা হয়েছে।
সূরা মুনাফিকুন এর ৯ নং আয়াতে মহান আল্লাহ তা’আলা আমাদেরকে সতর্ক করে বলেছেন : “মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে না রাখে।” আবার সূরা আত- তাগাবুন এর ১৫ নং আয়াতে আল্লাহ তা’আলা বলেছেন : “তোমাদের ধন- সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা স্বরূপ। আর আল্লাহর কাছে রয়েছে মহাপুরস্কার”।
সন্তান-সন্তুতির ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কত কিছুই না করছি। আর সেই সন্তান যদি সত্যিকার অর্থে “মুসলিম” না হয় তাহলে আমাদেরকে আখিরাতের ময়দানে কঠিন জবাবদিহি করতে হবে এবং এই সন্তানই কিয়ামতের দিন তার মা-বাবার বিরুদ্ধে সাক্ষী দেবে।
প্যারেন্টিং pdf
