বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মাদ আল মিসরী আত তাহাবী রহঃ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ শরহে মাআনিল আছার বাংলা বা তহাবী শরীফ এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
| লেখক | ইমাম আত তাহাবী |
| ধরন | হাদিস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিক ফাউন্ডেশন |
| প্রকাশকাল | ২০১৪ |
| খন্ড সংখ্যা | ৩ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
তাহাবী শরীফ বাংলা pdf – শরহে মাআনিল আছার বাংলা pdf: ইমাম আবূ জা’ফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ্ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেবে আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে ‘তাহাবী’ বলা হয়।
তাফসীর, হাদীস, ফিকহ, আকাইদ, ইতিহাস ও জীবন চরিত ইত্যাদি বিষয়ে প্রায় ৩০টি গ্রন্থ তিনি রচনা করেছেন! ‘শারহু মাআনিল আসার’, ‘আহকামুল কুরআন’, ‘মুশকিলুল আসার’, ‘কিতাবুস শুরুত’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
বিখ্যাত হাদীস গ্রন্থ ‘তাহাবী শরীফ’ প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্ তা’আলার শুকরিয়া আদায় করছি। ইতিমধ্যে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে সিহাহ্ সিত্তাহ্ হাদীস গ্রন্থ বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাসহ মুয়াত্তা ইমাম মুহাম্মদ প্রকাশিত হয়েছে।
অন্যান্য হাদীস গ্রন্থের ন্যায় তাহাবী শরীফও পাঠকদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। বইটি অনুবাদ করেছেন : মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মদ জাকির হুসাইন ও মাওলানা আবু তাহের; সম্পাদনা করেছেন মাওলানা আবু তাহের মেসবাহ, এবং প্রুফ সংশোধন করেছেন মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী।
আমরা অনুবাদক, সম্পাদক ও প্রুফ রিডারসহ যারা এই বইটিকে পাঠকের সামনে উপস্থাপনে সহায়ক ভূমিকা রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমরা সুন্দর ও নির্ভুলভাবে হাদীস গ্রন্থটি প্রকাশের চেষ্টা করেছি। এরপরও কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে সহৃদয় পাঠকগণ আমাদেরকে তা অবহিত করলে পরবর্তী সংস্করণে ভুল-ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ্।
