বিসমিল্লাহির রহমানির রহিম; আব্দুল ওয়াহিদ হামিদ লিখিত বই কুরআনীয় আরবি শিক্ষা এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আব্দুল ওয়াহিদ হামিদ |
| ধরন | কুরআন শিক্ষা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ১৫২ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
কুরআন হল রাসুল (সঃ)-এর প্রাণবন্ত অলৌকিক ঘটনা। এতে জিব্রাইল (আঃ) এর মাধ্যমে আল্লাহর বাণী রাসুল (সঃ) এর কাছে প্রকাশ ব্যতীত অন্য কিছু অন্তর্ভুক্ত নাই। এতে বলা হয়েছে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, মৃত্যুর পরে আমাদের কি হবে। কুরআন আমাদের জান্নাত নামক চিরস্থায়ী পরম সুখের স্থানে নিয়ে যাবার সরল পথ প্রদর্শন করে এবং যে সমস্ত বাঁকা পথ জাহান্নাম নামক চিরস্থায়ী নরক ভোগের স্থানে নিয়ে যায় তা অনুসরণ করা থেকে আমাদেরকে সতর্ক করে দেয়।
এটা যেমন ব্যক্তির জন্য তেমন রাষ্ট্রের জন্যও নৈতিক নিয়মাবলী প্রদান করে। যে কুরআনকে তার পথ প্রদর্শক করে নেয় সে বিপথে যেতে পারে না। কুরআনের পথ প্রদর্শন অগ্রাহ্য করে কেউ সমৃদ্ধি লাভ করতে পারে না। কুরআনকে অবশ্যই আমাদের পথ প্রদর্শক ও নেতৃত্বদানকারী বানাতে হবে। আমাদের অবশ্যই এটা আরবি ভাষায় পড়ে অর্থ বুঝতে হবে ও শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকেও অবশ্যই শেখাতে হবে।
জ্ঞান আহরণ করা প্রত্যেক মুসলিম নরনারীর কর্তব্য প্রায়ই উদ্ধৃত হাদিসে কুরআন পড়তে শেখা এই জ্ঞানের একটি অংশ। এই জ্ঞান অর্জন করতে হলে একজনের সর্বাগ্রে যা অবশ্যই প্রয়োজন তাহল ব্যবহৃত শব্দাবলি, ব্যাকরণ, রূপকালঙ্কার এবং বাগ্বৈশিষ্ঠ্যসহ ক্লাসিকাল (প্রাচীন কালে ব্যবহৃত) আরবি ভাষার উপর বলিষ্ঠ কর্তৃত্ব অর্জন করা।
আমাদের দেশের বেশীর ভাগ মুসলমান পরিবারে ছোট বেলাতেই ছেলে মেয়েদের কুরআন পড়া শিক্ষা দেওয়া হয়। কিন্তু আরবি ভাষার ব্যাকরণ ও শব্দার্থ শেখানো হয় না। ফলে এই ছেলেমেয়েরা কুরআনের অর্থ জানতে ও শিখতে পারে না। যে সব ছেলেমেয়েদেরকে মাদরাসায় ভর্তি করা হয় তারা ব্যতীত অন্যান্য সাধারণ লাইনে পাঠরত শিক্ষার্থীদের আর কুরআনের সঙ্গে সংশিষ্টতা থাকে না। এই সব শিক্ষার্থীরা পরবর্তিকালে উচ্চ শিক্ষা গ্রহণ করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে যায়।
কুরআনীয় আরবি শিক্ষা pdf
