শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল লিখিত বই শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf

লেখক আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল
ধরন কুরআন শিক্ষা
ভাষা বাংলা
প্রকাশক আল আহসা ইসলামিক সেন্টার
প্রকাশকাল *
পৃষ্ঠা ৯৯
ফাইল সাইজ ০.৬ MB
ফাইল টাইপ PDF

আল-কুরআন কিয়ামতের দিন তার সাথীদের জন্য আল্লাহর নিকটে সুপারিশ করবে। আর যারা এ কিতাবকে ত্যাগ করবে তথা পাঠ করবে না, এর উপর আমল ও এ দ্বারা বিচার ফয়সালা এবং মেনে চলবে না তারা কিয়ামতের মাঠে কুরআন ত্যাগকারী বলে বিবেচিত হবে; এ সময় তাদের বাঁচার উপায় কি হবে?

শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf

বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখার জন্য প্রতিটি ভাষায় কিছু পুস্তক প্রণয়ন করা হয়েছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশ। পৃথিবীতে প্রায় ৩৫ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে, যাদের অধিকাংশ মুসলিম। বাংলাভাষী মুসলিম ভাইদের কুরআন শিক্ষার প্রতি চরম আগ্রহ পরিলক্ষিত হয়। কিন্তু আজ স্বাধীনতার প্রায় ৪২ বছর পরেও আমাদেরকে যাঁরা কুরআনের তা’লিম-শিক্ষা দেন তাঁদের শিংহভাগ আজও উর্দু ও ফার্সী নিয়ম থেকে অতিক্রম করতে পারেননি। উর্দু ও ফার্সী নিয়মে আধুনিক নাম দিয়ে বাজারে বিভিন্ন ধরণের বহু বই-পুস্তক রয়েছে।

আরো বড় আশ্চর্য লাগে আরবি কুরআন শিক্ষার জন্য আরবি ও বাংলা ভাষার মাঝে শিক্ষার্থীদের মাথার উপর উর্দু-ফার্সীর বোঝা চাপানো দেখে। এ ছাড়া আরো আশ্চর্যের কথা হলো: যখন এক শ্রেণীর মানুষ উর্দু-ফার্সী নিয়মকেই আরবি বলে চালিয়ে দেন। আর উর্দু-ফার্সীর ঝামেলা নয় বরং সরাসরি আরবি হতে বাংলার নতুন দিগন্ত উম্মচন করতে আমাদের এ ছোট প্রয়াস।

বইটির চারটি অংশ রয়েছে: (এক) কুরআনের পরিচিতি। (দুই) কুরআন শিক্ষার সহজ ব্যাকরণ। (তিন) তাজবীদ অংশ। (চার) কুরআন সম্পর্কে প্রায় একশত প্রশ্নের উত্তর। পূর্ণ বইটি প্রথম সংস্করণে ছাপা হয়েছে। এখানে আমরা যারা প্রথম থেকে কুরআন শিখতে ইচ্ছুক তাদের জন্য নতুনভাবে প্রকাশ করা হলো।

শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf

আরো বই ডাউনলোড করুন

বাংলা তাফসীর কুরআনুল কারীম pdf – ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান

জীবন যেখানে যেমন pdf. Jibon Jekhane Jemon pdf – আরিফ আজাদ

কুরআনুল কারীম রঙ্গিন তাজবীদ পদ্ধতিতে pdf

আল কুরআন আরবি (বড় অক্ষর) pdf

আল কুরআন আরবি (ছোট অক্ষর) pdf