বিসমিল্লাহির রহমানির রহিম, সফিউর রহমান মোবারকপুরী রহঃ লিখিত সীরাত গ্রন্থ আর রাহীকুল মাখতুম আল কোরআন একাডেমী pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহঃ |
| ধরণ | মুহাম্মদ সাঃ এর জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আল কোরআন একাডেমী |
| প্রকাশকাল | জুন ২০০৩ |
| পৃষ্ঠা | ৫০৮ |
| ফাইল সাইজ | ১৮.৪ MB |
| ফাইল টাইপ |
১৯৭৬ সালের মার্চ মাস। ১৩৯৬ হিজরী রবিউল আউয়াল। করাচীতে প্রথম বিশ্ব মুসলিম সীরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। মক্কার রাবেতায়ে আলমে ইসলামী এ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বিশ্বের সকল লেখকের প্রতি এক অভিনব আহবান জানানো হয়। রাবেতার পক্ষ থেকে প্রচারিত এই আহ্বানে বিশ্বের জীবন্ত ভাষাসমূহে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী রচনার কথা বলা হয়।
এ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম পাঁচ জনকে পুরস্কার দেয়া হবে বলেও জানানো হয়। পুরষ্কারের পরিমাণ যথাক্রমে ৫০, ৪০, ৩০, ২০ ও ১০ হাজার সৌদি রিয়াল। রাবেতায়ে আলমে ইসলামীর সরকারী মুখপাত্র ‘আখবার আল আলামুল’ ‘ইসলামী’ পত্রিকার কয়েকটি সংখ্যায় প্রতিযোগিতার ঘোষণা প্রকাশ করা হয়। আমি অবশ্য এ ঘোষণার কথা তখনো জানতে পারিনি।
বেশ কিছুদিন পরের কথা। বেনারস থেকে গ্রামের বাড়ি মোবারকপুর গেলাম। সেখানে শায়খুল হাদীস মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের পুত্র আমার ফুফাত ভাই মাওলানা আব্দুর রহমান মোবারকপুরী আমাকে কথাটা জানালেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাকে পরামর্শ দিলেন। নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আমি অক্ষমতা প্রকাশ করি। কিন্তু মাওলানা আবদুর রহমান নাছোড়বান্দা। তিনি বিনয়ের সাথে বারবার বলছিলেন যে, প্রতিযোগিতায় আপনি পুরস্কার পাবেন এ জন্য নয়।
বরং আমি চাই যে এই উছিলায় একটা ভালো কাজ হয়ে যাক। ফুফাত ভাইয়ের বারবার অনুরোধের পরও আমি চুপ করে থাকলাম। মনে মনে ভাবছিলাম যে, প্রতিযোগিতায় আমি অবশ্য অংশগ্রহণ করব না। কয়েকদিন পর জমিয়তে আহলে হাদীস হিন্দ এর পাক্ষিক মুখপত্রেও এ খবর প্রকাশ করা হয়। এ খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে জামিয়া সালাফিয়ার সর্বস্তরের ছাত্রদের এক বিরাট অংশ আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন জানাতে শুরু করে।
আর রাহীকুল মাখতুম আল কোরআন একাডেমী pdf
