বিসমিল্লাহির রহমানির রহিম; মুফতি আব্দুল মালেক লিখিত বই ঈমান সবার আগে এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুফতি আব্দুল মালেক |
| ধরন | ঈমান |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | রাহনুমা প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১৫ |
| পৃষ্ঠা | ৮৩ |
| ফাইল সাইজ | ২ MB |
| ফাইল টাইপ |
আল্লাহ তাআলা সকল সৃষ্টির সেরা সৃষ্টি মানুষের জন্য দীন হিসাবে একমাত্র ইসলামকেই মনোনীত করেছেন। পৃথিবীতে তারাই সৌভাগ্যবান, যারা দীন হিসাবে একমাত্র ইসলামকেই কবুল করে মুসলমানদের দলভুক্ত হয়েছেন। আর মুসলমানের কাছে ঈমান হল সবচেয়ে মূল্যবান সম্পদ বরং প্রাণের চেয়েও প্রিয়। এই মূল্যবান সম্পদ ঈমান শুধু মুখে কালেমা পড়ার নাম নয়, বরং ইসলামকে তার সকল অপরিহার্য অনুষঙ্গসহ মনে- প্রাণে কবুল করার নাম। ঈমান ও ইসলামের পূর্ণ পরিচয় কী এবং তার অপরিহার্য দাবি ও অনুষঙ্গগুলোই বা কী? সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এ গ্রন্থের মূল উদ্দেশ্য।
বর্তমান সময়ে মুসলমানদের মধ্যে দীন ও ঈমান সম্পর্কে বেপরোয়া লোকদের যেহেতু সঠিক ও পরিপূর্ণ জ্ঞান নেই, (সংশয় ও দোদুল্যমানতা কাফির ও মুনাফিকের বৈশিষ্ট্য, মুমিনের নয়।) সুতরাং বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়ে সঠিক ধারণা সম্বলিত ও কুরআন হাদীসের গুরুত্বপূর্ণ আলোচনাসহ একটি গ্রন্থের ব্যাপক চাহিদা রয়েছে। যে গ্রন্থের আলোকে প্রত্যেক মুসলমানই নিজের ঈমান যাচাই করতে পারবেন, সহজে করে নিতে পারবেন আকীদা-বিশ্বাস, চিন্তা-চেতনা এবং জীবন ও কর্ম নিরীক্ষাও।
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক দা.বা. হুযূর মাসিক আল কাউসার-এ এই বিষয়কে সামনে রেখেই বর্তমানের এই চাহিদা পূরণে উদ্যোগি হয়েছেন। পর পর তিন সংখ্যায় তিনি এ বিষয়টি ধারাবাহিকভাবে উপস্থাপন করেন। যা বর্তমানে বই আকারে প্রকাশিত হচ্ছে।
রাহনুমা প্রকাশনী বইটি প্রকাশের অনুমতি পেয়ে এবং পাঠকের হাতে তুলে দিতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে। সেই সঙ্গে আল্লাহর দরবারে আদায় করছে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া। রাহনুমা প্রকাশনীর পক্ষ থেকে মারকাযুদ দাওয়াহ্ এবং হযরত মাওলানা আবদুল মালেক ছাহেবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ঈমান সবার আগে pdf
