বিসমিল্লাহির রহমানির রহিম; আহমেদ ফারুক লিখিত বই টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আহমেদ ফারুক |
| ধরন | আত্ম-উন্নয়ন |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৯৮ |
| ফাইল সাইজ | .৫ MB |
| ফাইল টাইপ |
হায়! আমাদের যদি আরেকটি সুযোগ হতো, তবে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। (সূরা আশ-শুআরা, আয়াত-১০২)। জীবন অতি ক্ষুদ্র কিছু সময়ের সমষ্টি মাত্র। কায়দা কানুন না জানলে বহু কাজ করা হবে কিন্তু ফলাফল আশানুরূপ হবে না। মহান আল্লাহ তায়ালা অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন সময়ের ব্যবহার সম্পর্কে। দুনিয়ার জীবনে অর্থ, যশ, খ্যাতি হারালে আবার ফিরে পাওয়া যায়। কিন্তু গরুর বাট থেকে দুধ বের হলে যেমন প্রবেশ করানো যায় না তেমনি হারানো সময় আর ফিরে পাওয়া যায় না।
মানুষের জীবনে টাইম ম্যানেজমেন্ট এর গুরুত্ব অনেক। এটি কাজের চাপ কমায়, অলসতা দূর করে এবং জীবনে সাফল্য এনে দেয়। আর একজন বিশ্বাসী মানুষের জীবনে টাইম ম্যানেজমেন্টের উদ্দেশ্য এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং সব কাজেই তার পরম লক্ষ্য থাকে ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন, যা তাকে এনে দেবে মহান আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মর্যাদা।
সুরা আসর, আদ-দুহা, আল লাইল, আশ শামস, আল ফজরে আল্লাহ তায়ালা সময়ের কসম করেছেন। এতে প্রতীয়মান হয়, আল্লাহ তায়ালার কাছে সময় মহামূল্যবান।
অন্য সকল ব্যবসায়িক কাজের মতো টাইম ম্যানেজমেন্ট ইসলামিক পদ্ধতিতে শেখা যায়। তাই এটা শেখা জটিল কিছু নয়। আরো একটা ভালো ব্যাপার হলো টাইম ম্যানেজমেন্টের অনুশীলন এমন একটি অনুশীলন যা আপনাকে কিছু না কিছু সুফল অবশ্যই দেবে। অন্ধকারে ঢিল ছোড়ার চেয়ে টাইম ম্যানেজমেন্টের খুঁটিনাটি নিয়ে অনুশীলন করা ভালো।
সময় ব্যবস্থাপনার সুন্দর নির্দেশনা দিয়েছে ইসলাম। বিশ্বাসী মানুষের সময় নিয়ন্ত্রণের ভিত্তি মূল হলো নামাজ। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা সফল মুমিনের আলোচনা করেছেন, সেই আলোচনার শুরুও করেছেন নামাজের কথা দিয়ে এবং শেষও করেছেন নামাজের আলোচনার মাধ্যমে।
টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম pdf
