হায়াতুল হায়াওয়ান pdf free download. Hayatul Haiwan

বিসমিল্লাহির রহমানির রহিম; আল্লামা কামাল উদ্দিন দামেরী লিখিত বই হায়াতুল হায়াওয়ান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হায়াতুল হায়াওয়ান pdf free download - Hayatul Haiwan Bangla pdf

লেখককামাল উদ্দিন দামেরী
ধরনপ্রবন্ধ
ভাষাবাংলা
প্রকাশকজাবালে নূর প্রকাশন
প্রকাশকাল২০০৯
পৃষ্ঠা৬৩৮
ফাইল সাইজ৫২ MB
ফাইল টাইপPDF

জীব-জন্তু-প্রাণী মানব জাতির জন্য একটি নিত্যনৈমিত্তিক-জরুরী বস্তু। খাওয়াতে, চড়াতে, পালাতে, কৃষিতে, ঔষধীতে, সৌন্দর্য দর্শনে ইত্যাদি ইত্যাদি কাজে জীব-জন্তু মানুষের অত্যাবশ্যক। আবার কিছু প্রাণী তো এমনও আছে যাদের বসবাস সার্বক্ষণিক মানুষকে ঘিরেই। অনেক সময় মানুষ অতিষ্ঠ হয় বটে কিন্তু প্রাকৃতিকভাবে এসব প্রাণীর উপস্থিতি এক প্রকার রহমত স্বরূপই হয়ে থাকে।

এক কথায় বলতে গেলে প্রাণী জগতের অস্তিত্ব ছাড়া মানুষের জীবন যাপন দুস্কর-অসম্ভব। বর্তমান বৈজ্ঞানিক যুগে প্রাণী নির্ভর অনেক কাজ-এর বিকল্প বাস্তবে রূপ পাচ্ছে। কিন্তু এমন বহু আবশ্যিক দিক আছে যে গুলো প্রাণী ছাড়া আদৌ সম্ভব নয় এবং আগামীতেও হবে না। যুগ যুগ ধরে মুসলিম-অমুসলিম বড় বড় মনীষীগণ প্রাণী জগত নিয়ে বহুবিধ গবেষণা চালিয়েছেন।

তাদের গবেষণার ফলশ্রুতিতে এ পর্যন্ত প্রাণী জগত থেকে মানুষের উপকৃত হওয়া। আল্লামা কামাল উদ্দীন মুহাম্মদ দামিরী (রঃ) প্রাণী জগত সম্পর্কে ভিন্ন ধারার একটি গবেষণা মুসলিম উম্মাহকে উপহার দিয়েছেন। যে গবেষণা ছিল আপন সময়ের জন্য অনন্য। বর্তমান বিজ্ঞানের যুগে প্রাণী জগৎ সম্পর্কে আরও বহুবিধ গবেষণা চলছে এবং চলবে। কিন্তু বেশ কিছু কারণে আল্লামা দামেরীর প্রাণী জগত সম্পর্কে গবেষণাটা বর্তমানেও অনন্য হয়ে রয়েছে।

ইসলামী শরীয়তে কোন কোন প্রাণীর কি হুকুম, কোন প্রাণীকে কিভাবে কে স্বপ্নে দেখলে তার ব্যাখ্যা কি হতে পারে এ ধরনের গবেষণা লগ্ন আরেকটি গ্রন্থ এখনো বের হয়নি। সে হিসেবে আল্লামা দামেরী হায়াতুল হাওয়ান নামক কিতাবটি এখনও সেরা গ্রন্থ-তাতে কোন সন্দেহ নেই। আমি কামিল পরীক্ষার্থী থাকাকালীন কোন বিশেষ প্রয়োজনে কিতাবটি আমার ক্রয় করতে হয়েছে। কিতাবটির ভাষা ছিল উর্দু। উর্দুভাষায় আমি খুব একটা পাকা ছিলাম না। সে জন্য একিতাব থেকে উপকৃত হতে আমাকে বহু অভিধানের শরণাপন্ন হতে হয়েছে।

হায়াতুল হায়াওয়ান pdf