কুরআনের আলোকে মুমিনের জীবন pdf – মতিউর রহমান নিজামী

বিসমিল্লাহির রহমানির রহিম, মতিউর রহমান নিজামী লিখিত বই কুরআনের আলোকে মুমিনের জীবন pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআনের আলোকে মুমিনের জীবন pdf - মতিউর রহমান নিজামী

লেখকমতিউর রহমান নিজামী
ধরণআত্ম-উন্নয়ন
ভাষাবাংলা
প্রকাশকআধুনিক প্রকাশনী
প্রকাশকাল২০১০
পৃষ্ঠা১০৯
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

পৃথিবীতে মানুষ সৃষ্টির একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। নিছক খেলাচ্ছলে মানুষকে যে সৃষ্টি করা হয়নি একথা আল্লাহ পবিত্র কুরআনে বারবার ঘোষণা করেছেন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি ? এই প্রশ্নের উত্তর যেমন সহজ তেমনি জটিল। সাধারণভাবে বলতে গেলে বলতে হয় “আল্লাহর প্রতিনিধি হিসেবে এই বিশ্বে মানুষ খোদায়ী জীবন বিধান কায়েম করবে, আল্লাহর গুণগান করবে এবং সর্বোপরি তাঁর অনুগত দাস হিসেবে জীবন যাপন করবে।” এর জন্য যে জিনিসটা সর্বাগ্রে প্রয়োজন তাহলো ঈমান বা বিশ্বাস।

যিনি আল্লাহর অস্তিত্ব সত্য বলে স্বীকার করেন এবং নবী-র -রাসূলগণের মাধ্যমে যে সত্যসমূহ পাঠিয়েছেন তার স্বীকৃতি দেন এবং অন্তরে গ্রহণ করেন তিনিই মুমিন। মুমিনের জীবনকে অর্থবহ করে তুলতে হলে যে মৌলিক আদর্শ অনুসরণের প্রয়োজন তার বিধান আল্লাহ পাক পবিত্র কুরআনেই দিয়েছেন। একমাত্র সেই বিধান অনুসরণ করার মাধ্যমেই মানুষের শ্বাশত কল্যাণ নিহিত রয়েছে।

বস্তুত আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করা এবং নিজেকে তার দাস হিসেবে অর্পিত দায়িত্ব যথা নিয়মে ও যথাসময়ে পালন করার মধ্যেই মু’মিন জীবনের চরম সার্থকতা। পার্থিব ও অপার্থিব জগতের সব কল্যাণ এর মধ্যেই নিহিত রয়েছে। ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, রাজনীতিবিদ মাওলানা মতিউর রহমান নিজামী রচিত “কুরআনের আলোকে মুমিনের জীবন” একখানা গবেষণামূলক পুস্তক।

আল কুরআনে প্রদর্শিত পথে জীবনের উন্নতি সাধনের সংগ্রামে ব্রতী হওয়ার অহ্বানই হচ্ছে এই পুস্তকের প্রতিপাদ্য। পুস্তকটি সুধি সমাজের উপকারে আসবে মনে করে আধুনিক প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশ করা হলো। আল্লাহ তা’আলা এই পৃথিবীতে আমাদের সবাইকে মু’মিনের জীবন যাপনের তওফিক দিন এই হচ্ছে আমাদের একমাত্র কামনা ও প্রার্থনা। -প্রকাশক।

কুরআনের আলোকে মুমিনের জীবন pdf

আরো বই ডাউনলোড করুন

তাফসীর কি মিথ্যা হতে পারে pdf

কুরআনের চারটি মৌলিক পরিভাষা pdf

কুরআনের আয়নায় বিম্বিত রাসুল (সঃ) pdf

৩৬৫ দিনের ডায়েরী: কুরআন, হাদিস ও দু’আ pdf

হাদিসের প্রামাণিকতা pdf

Scroll to Top