বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আলী মুহাম্মদ সাল্লাবি লিখিত বই খালিদ ইবনুল ওয়ালিদ রা. এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. আলী মুহাম্মদ সাল্লাবি |
| ধরন | খালিদ বিন ওয়ালিদ এর জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | কালান্তর প্রকাশনী |
| প্রকাশকাল | ২০২২ |
| পৃষ্ঠা | ২৫৬ |
| ফাইল সাইজ | ৫৫ MB |
| ফাইল টাইপ |
খালিদ ইবনুল ওয়ালিদ রা. বই pdf: খালিদ ইবনুল ওয়ালিদ রা.—নাম শুনলেই মনের ভেতর একটা তেজ জেগে ওঠে। তির-তরবারির ঝনঝনানির কেমন একটা আওয়াজ কানে ভেসে আসে। আত্মপ্রত্যয়ে বলীয়ান হওয়ার রসদ জোগায়। শ্রদ্ধা, ভালোবাসায় নুয়ে আসে মনোজগত। পৃথিবীর সেরা বাসস্থান মক্কার পাদদেশেই খালিদের জন্ম; কুরাইশের শাখা বনু মাখজুমের নেতৃপুরুষ ওয়ালিদ ইবনু মুগিরার ঔরসে। ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধা আর কমান্ডার সবাই ছিলেন বনু মাখজুমের। তাই বংশপরম্পরায় নেতৃত্ব ও বাহাদুরির বিভা খালিদের ধমনিতে বয়ে বেড়াচ্ছিল শৈশব থেকে।
ফলে কৈশোর পাড়ি দেওয়ার আগেই অমিত সম্ভাবনা নিয়ে হাজির হন তখনকার আরবের সরদারগোত্রখ্যাত বনু আবদি মানাফে। তীক্ষ্ণ মেধা ও ধীশক্তি দিয়ে অনায়াসে রপ্ত করে নেন ঘোড়সওয়ারি ও তির-তরবারি চালনা। পিছিয়ে ছিলেন না কৃষিবিদ্যায়ও। ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় টাকাপয়সা উপার্জনের কোনো ফিকির ছিল না, ফলে তাঁর শৈশব-কৈশোর কেটেছে বেশ সুখেই। তাই পুরোটা সময় যুদ্ধবিদ্যা নিয়ে ব্যস্ত থাকতেন। ফলে ব্যক্তিত্ব, বাহাদুরি আর নেতৃত্বগুণে অল্পবয়সে পুরো কুরাইশে তিনি হয়ে ওঠেন অনন্য। আরবের সর্বমহলে বেশ বরিত। যুবক বয়সে দায়িত্ব পান সেনাক্যাম্পের ব্যবস্থাপনা ও অশ্বারোহী বাহিনী পরিচালনার।
মোটকথা, জাহিলি যুগেই খালিদ ইবনুল ওয়ালিদ রা. একজন নেতা হিসেবে গণ্য হয়ে আসছিলেন। পিতা ওয়ালিদ ইবনু মুগিরা বংশাভিজাত্য, মেধা, সাহসিকতা ও নেতৃত্বগুণে ছিলেন আরবসমাজের মান্যপুরুষ। ফলে নবিজি তার ইসলামগ্রহণের ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন। কিন্তু ওয়ালিদের ভাগ্যসিতারায় ইসলামের দ্বীপশিখা জ্বলে ওঠেনি। খালিদের ধমনিতেও পিতৃপুরুষের সেই অমিত তেজ ছিল দেদীপ্যমান।
ইসলাম গ্রহণের আগে মুসলিমদের মোকাবিলায় ছিলেন কঠোর- পাষাণ দিল। উহুদযুদ্ধে তো কুরাইশদের ‘ইজ্জত’ রক্ষার নেপথ্যনায়ক তিনি। তাঁর বীরত্বেই মুসলিমদের সাময়িক পরাজয়ের স্বাদ নিতে হয়েছিল সেদিন। ইসলাম তখন ক্রমেই বিস্তৃত হচ্ছিল। নববি সূর্যকিরণ ছড়িয়ে পড়ছিল নিদিগন্তে।
খালিদ ইবনুল ওয়ালিদ রা. pdf
