গল্পে গল্পে হযরত উসমান রাঃ pdf – মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি

বিসমিল্লাহির রহমানির রহিম; মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি লিখিত বই গল্পে গল্পে হযরত উসমান রাঃ এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

গল্পে গল্পে হযরত উসমান রাঃ pdf - মুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি

লেখকমুহাম্মদ সিদ্দিক আল মিনশাবি
ধরনহযরত উসমান রাঃ এর জীবনী
ভাষাবাংলা
প্রকাশকদারুস সালাম বাংলাদেশ
প্রকাশকাল২০১০
পৃষ্ঠা১১৪
ফাইল সাইজ৪ MB
ফাইল টাইপPDF

আমীরুল মুমিনীন উসমান বিন আফফান ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন ছিলেন। তিনি নবী করীম সাঃ-এর জামাতা ছিলেন। নবী করীম সাঃ-এর দুই কন্যাকে বিয়ে করার কারণে তাঁকে যুন নূরাইন (দুই নূরের অধিকারী) উপাধিতে ভূষিত করা হয়েছিল।

তিনি মক্কা মুকাররমায় আমুল ফিলের ছয় বছর পর জন্মগ্রহণ করেন এবং এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠেন। তাঁর বাবা তাঁর শিষ্টাচার, ব্যবহার ও জ্ঞান অর্জনের ব্যাপারে খুবই লক্ষ্য রেখেছেন। তিনি ছোটবেলা থেকেই লেখাপড়া অর্জন করেন। আরবদের প্রচলিত কবিতা, তাদের বংশনামা, সাহিত্য, ইতিহাস এসব বিষয়ে তিনি অধ্যয়ন করেন।

তৎকালীন আরবদের শিক্ষিত ব্যক্তিদের মধ্যে তিনি উল্লেখযোগ্য একজন ছিলেন। কর্মজীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করেন এবং একজন দক্ষ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি নিজেকে এক উত্তম চরিত্রে সুশোভিত করেছেন। তাঁর মাঝে উত্তম গুণাবলির সবগুলো ফুটে উঠেছে।

মানুষের কাছে তাঁর আলাদা এক মর্যাদাগত অবস্থান ছিল। ইসলাম আসার পূর্বেও তিনি সকলের সম্মানের পাত্র ছিলেন। তিনি কখনো মূর্তির সামনে সিজদাহ করেননি। তিনি দানশীলতা ও দয়ার কারণে সবার কাছে প্রসিদ্ধ ছিলেন। তাঁকে মনে হতো তিনি এক পাহাড়, যে পাহাড়ের উপর জ্ঞান রাখা হয়েছে। তিনি একজন বিশ্বস্ত আমানতদার ছিলেন।

অগ্রগামীদের সাথে তিনি ইসলাম গ্রহণ করেছেন, চৌত্রিশজন ইসলাম গ্রহণ করার পর তিনি ইসলাম গ্রহণে পঁয়ত্রিশতম। ইসলাম গ্রহণ করার কারণে তাঁর চাচা তাঁকে বন্দি করে শাস্তি দিয়েছে এবং কঠোর তিরস্কার করেছে। তবুও তিনি ঈমানের ওপর অটল ছিলেন। হিজরতের অনুমতি পাওয়ার পর তিনি দুইবার হিজরত করেন। একবার হাবশায় অতপর মদিনায়।

গল্পে গল্পে হযরত উসমান রাঃ pdf