খোশ আমদেদ মাহে রমজান pdf download – খুররম জাহ মুরাদ

বিসমিল্লাহির রহমানির রহিম; খুররম জাহ মুরাদ লিখিত বই খোশ আমদেদ মাহে রমজান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

খোশ আমদেদ মাহে রমজান pdf download - খুররম জাহ মুরাদ

লেখকখুররম জাহ মুরাদ
ধরনরমজান
ভাষাবাংলা
প্রকাশকআধুনিক প্রকাশনী
প্রকাশকাল২০১৫
পৃষ্ঠা৪৮
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

১. রমজানুল মোবারক মাস সেসব নেয়ামত সমূহের মধ্যে একটি নেয়ামত যা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দান করেছেন। এ মাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ স.-এর মত নেয়ামত আমরা পেয়েছি। এ মাসেই কুরআন মাজীদ দেয়া হয়েছে, যা হেদায়াত, ফুরকান, রহমত, নূর ও শেফা। এ মাসেই বদর যুদ্ধ হয়েছে।

বদরের দিন উম্মতের জন্য ইয়াওমুল ফুরকান বা পার্থক্য সৃষ্টিকারী দিন। বদরের রণক্ষেত্রে সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সেই ঐতিহাসিক সংগ্রাম এ মহান মাসেই সংঘটিত হয়েছিল, যাদের ধ্বংস ছিল অনিবার্য তারা সুস্পষ্ট দলিল সহ এ যুদ্ধে পরাজিত শক্তি হিসেবে সকল শক্তি-সামর্থ ও অবস্থান নিয়ে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়।

আর যারা সত্যাশ্রয়ী ও সত্যপন্থী হিসেবে বদরের রণক্ষেত্রে এসেছিলেন, তারা সুস্পষ্ট দলিল সহ বিজয় লাভ করেন। রমজানের এ মহান মাসেই ৮ম হিজরী সালে মক্কা বিজয়ের ঘটনা ঘটে। এ ঘটনা মানবেতিহাসের এমন এক মহান ঘটনা যে, সেদিন বিনা রক্তপাতে পবিত্র মক্কা নগরীর চাবি উম্মতের হাতে বা নেতৃত্বে চলে আসে যা আজ অবদি আছে।

২. মুসলিম উম্মাহর প্রাণস্পন্দন ও উন্নতির নিগূঢ় রহস্য ফী সাবিলিল্লাহর মাঝেই পাওয়া যায় প্রথম মানুষের বা মানবতার হৃদয় জয় করার জন্য জিহাদ, পরে সাংস্কৃতিক বিজয়ের জন্য জিহাদ — আর এ সকল জিহাদের সাথে সাথে চূড়ান্ত কামিয়াবীর জন্য আপন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ।

যাতে করে অর্জিত হয় তাকওয়া, ব্যক্তিগত তাকওয়া এবং সাথে সাথে সমষ্টির তাকওয়া ; রাতে জাগরণে শীতের রাতে ইশকের সাথে ওযু করা, লাইফে সাদাকাত (দান-খয়রাত) দিয়ানত, আমানত, আদালত (সুবিচার করা), সুজাত (নির্ভীকতা), উথুয়াত (ভ্রাতৃত্ব) ও মানুষের অধিকারের প্রতি সম্মান। মাহে রমজান ইলম ও আমলের সে মহান পথ বা তরীকা বাতলে দেয় যদ্বারা এ সকল কিছুই হাসিল করা সম্ভব।

খোশ আমদেদ মাহে রমজান pdf