বিসমিল্লাহির রহমানির রহিম, শাইখ খালিদ আর রশিদ লিখিত বই হে যুবক ফিরে এসো রবের দিকে pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | শাইখ খালিদ আর রশিদ |
| ধরণ | আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | হাসানাহ পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০২০ |
| পৃষ্ঠা | ১৫৮ |
| ফাইল সাইজ | ৩১ MB |
| ফাইল টাইপ |
মানব জীবনের ধারাবাহিক কয়েকটি স্তর রয়েছে। তন্মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তারুণ্য। জীবনের সফলতা ও ব্যর্থতা পরিলক্ষিত হয় ব্যক্তির যৌবন ও তরুণ সময়ের সফলতা ও ব্যর্থতার আলোকে। ইহলৌকিন ক্ষণস্থায়ী জীবনের শুধু নয়; পারলৌকিক চিরস্থায়ী জীবনের সাফল্যও নির্ভর করে ব্যক্তির তারুণ্যের ওপর।
বৈষয়িক দৃষ্টিকোণের পাশাপাশি বলা চলে এর চেয়েও অধিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তরুণ ও যৌবনকালীন সময়কে অত্যধিক মূল্যায়িত করা হয়েছে। একে ঘিরে বর্ণিত হয়েছে প্রভূত ফজিলত। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা যুবকদের প্রশংসা করে বলেছেন, ‘হে নবী! আপনার নিকট আমি তাদের ইতিবৃত্ত সঠিকভাবে বর্ণনা করছি, তারা ছিল কয়েকজন তরুণ। তারা তাদের পালনকর্তার প্রতি ঈমান এনেছিল। আমি তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করে দিয়েছি।”
এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত শ্রেণির কথা উল্লেখ করেছেন, যাদেরকে কেয়ামতের ঘোরতর কঠিন দিনে আল্লাহ তায়ালা আরশের নিচে ছায়াতলে আশ্রয় দেবেন যেদিন এ ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি শ্রেণি হলো, ওইসব যুবক যাদের তরুণকাল অতিবাহিত হয়েছে আল্লাহর ইবাদতে।
নিঃসন্দেহে এ হাদিস যুবকদের মর্যাদা ও তারুণ্যের মাহাত্ম্যকে ফুটিয়ে তুলেছে। অধঃপতিত মুসলিম তরুণরা যদি এই একটি হাদিসকে নিয়ে গভীর চিন্তা করত, তাদের সামগ্রিক জীবনের গতিবিধি পরিবর্তন হয়ে যেত। সেই সঙ্গে তারুণ্যের উচ্ছল ও তুফান সময়কে ঘিরে বর্ণিত হয়েছে বহু সতর্কতা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে মানুষকে পাঁচটি বিষয়ের হিসাব দিতে হবে। এর পূর্বে এক কদমও কেউ অগ্রসর হতে পারবে না। এর মধ্যে অন্যতম হচ্ছে, যৌবনকাল কীভাবে ব্যয় করেছে। অপর এক হাদিসে নবীজি পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করতে বলেছেন। তন্মধ্যে একটি হলো, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে।
হে যুবক ফিরে এসো রবের দিকে pdf
