বিসমিল্লাহির রহমানির রহিম, ড. মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফী লিখিত বই মহাপ্রলয় pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আরিফী |
| ধরণ | কিয়ামতের আলামত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | * |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৩৩৭ |
| ফাইল সাইজ | ১২ MB |
| ফাইল টাইপ |
সম্প্রতি বিষয়গুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। বিভিন্ন লাইব্রেরী এবং প্রসিদ্ধ ওয়েবসাইটগুলোতে কেয়ামতের নিদর্শন-সম্বলিত বাণীগুলো নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও ভবিষ্যৎ ঘটনাপ্রবাহ নিয়ে প্রচুর উপকথা প্রচারিত হচ্ছে।
মুসলমানদের সামাজিক পরিস্থিতি যতই দুরবস্থার দিকে যাচ্ছে, সাধারণ মানুষ ততই উত্তরণের পথ খোঁজতে মনোনিবেশ করছে। এর-ই ফলে কখনো -“ইমাম মাহদীর আবির্ভাব হয়ে গেছে। -কখনো ইহুদী-খৃষ্টানদের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত বৃহত্তম যুদ্ধ কাছিয়ে গেছে। আবার কখনো -“প্রাচ্যে বা পাশ্চাত্যে বড় ধরনের ভূমিধ্বস ঘটেছে ইত্যাদি….. শুনা যাচ্ছে।
কিছুদিন আগে আফ্রিকায় ভ্রমণে গিয়েছিলাম। সেখানে এক ব্যক্তিকে দেখলাম -ঈসা বিন মারয়াম আ. পৃথিবীতে আগমন করেছেন বলে সে দাবী করছে!! ফিরে এসেই কোরআন ও বিশুদ্ধ হাদিস নিঃসৃত -কেয়ামতের নিদর্শন সম্বলিত বাণীগুলোকে একত্রিত করতে মনস্থ করলাম। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত তা আপনাদের হাতে।
পাঠক এবং যারাই আমাকে এ বিষয়ে সহযোগিতা করেছেন, সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তন্মধ্যে যাদের নাম না বললেই নয়- ড. সালমান বিন ফাহদ আলআউদা, ড. আব্দুল আজীজ আলি লতীফ, শেখ আব্দুল আজীজ তারীফী অন্যতম। আল্লাহর কাছে দোয়া, উম্মতের প্রয়োজনে গ্রন্থটি তিনি কবুল করেন। পরকালে তা আমাদের সকলের নাজাতের অছিলা বানান… আমীন…!!
মানুষ যত কথা বলে, যত কাজ করে, সবের পেছনেই নির্দিষ্ট একটা ফলাফল বা লাভ আশা করে। কেয়ামতের নিদর্শনাবলী নিয়ে আলোচনা-গবেষণা এবং এ বিষয়ে অবগত হয়ে দৈনন্দিন জীবনে আমরা কি লাভ আশা করতে পারি!!? নাকি তা শুধু সাধারণ জ্ঞান-ভাণ্ডারে যৎসামান্য সংযোজন বৈ কিছু নয়!!
কেয়ামতের নিদর্শনাবলীর বিবরণ কোরআন-হাদিসের পাতায় পাতায় বিশদভাবে বর্ণিত হয়েছে। এগুলোর জ্ঞান থাকলে সবার জীবনে বহুবিধ কল্যাণ নিহিত হবেঃ অদৃশ্যের প্রতি বিশ্বাস সুদৃঢ়করণ, যা ঈমানের ছয়টি মৌলিক বিষয়ের অন্যতম। আল্লাহ পাক বলেন- “আর যারা অদৃশ্যের বিষয়াবলীতে পূর্ণ বিশ্বাস রেখে নামায কায়েম করবে…” (সূরা বাকারা)
মহাপ্রলয় pdf
