ইসলামী অর্থব্যবস্থায় যাকাত pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, জাবেদ মুহাম্মদ লিখিত বই ইসলামী অর্থব্যবস্থায় যাকাত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ইসলামী অর্থব্যবস্থায় যাকাত pdf

লেখকজাবেদ মুহাম্মদ
ধরণইসলামী অর্থনীতি
ভাষাবাংলা
প্রকাশকবাংলাদেশ ইসলামিক সেন্টার
প্রকাশকাল২০০৮
পৃষ্ঠা২৪১
ফাইল সাইজ৬ MB
ফাইল টাইপPDF

যাকাত ইসলামী অর্থ-ব্যবস্থার অতীব গুরুত্বপূর্ণ একটি বিধান। বিভিন্ন কারণে সমাজ জীবনে যেই অর্থনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয় তা দূর করণে যাকাতের ভূমিকা অসাধারণ। সুদ অগণিত মানুষের কাছ থেকে টাকা ছেঁকে নিয়ে এসে কিছু সংখ্যক ব্যক্তির হাতে পুঞ্জিভূত করে। এর বিপরীতে যাকাত বিত্তবানদের হাত থেকে টাকা বের করে অর্থনৈতিক প্রতিযোগিতায় পরাজিত কিংবা প্রতিযোগিতায় অংশগ্রহণে অক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেয়।

অর্থ-সম্পদ বিকেন্দ্রীকরণে যাকাত একমাত্র প্রক্রিয়া না হলেও নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। যাকাত বহুমাত্রিক কল্যাণ নিশ্চিত করে। ব্যক্তি ও সম্পদ উভয়েই এই কল্যাণ লাভ করে থাকে। তরুণ লেখক জাভেদ মুহাম্মাদ যাকাতের বিভিন্ন দিক বিশ্লেষণ করে লিখেছেন “ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাত” শীর্ষক বইটি। তাঁর বইটিতে যাকাত সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা প্রদানের প্রয়াস বিদ্যমান।

আমাদের বিশ্বাস এই বই পাঠ করে সম্মানিত পাঠকবৃন্দ যাকাত সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করে বিপুলভাবে উপকৃত হবেন। বইটির কোথাও কোন ভুল পরিলক্ষিত হলে আমাদেরকে জানাবার জন্য সম্মানিত পাঠকদেরকে অনুরোধ জানাচ্ছি। দ্বীন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সামষ্টিক অর্থনৈতিক স্তম্ভ হচ্ছে যাকাত। কালেমা বা ঈমান ও নামায আদায়ের পর যাকাত রীতিমত আদায় করেই একজন ব্যক্তি মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।

অধিকারী হতে পারে মুসলিম উম্মাহর ভাই হওয়ার, পারে পারস্পরিক সম্পর্ক গভীর ও ঘনিষ্ঠ করে নিতে। যার স্বীকৃতি আমরা আল-কুরআনুল কারীমে পাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা বলেন : “যদি এই লোকেরা তাওবা করে, নামায কায়েম করে এবং যাকাত দেয় তবে তারা তোমাদের দ্বীনী ভাই হবে।” (সূরা আত-তাওবা : ১১) প্রকৃতপক্ষে যাকাত ইবাদাতের পর্যায়ে গণ্য। আল-কুরআনুল কারীমে নামাযের সঙ্গেই আছে যাকাতের উল্লেখ। যাকাত ইসলামের সামষ্টিক অর্থনৈতিক বিধানের একটি অবিচ্ছেদ্য অংশ।

ইসলামী অর্থব্যবস্থায় যাকাত pdf

মন্তব্য করুন