বিসমিল্লাহির রহমানির রহিম; আসাদুল্লাহ আল গালিব লিখিত বই মাসায়েলে কুরবানী ও আকীকা pdf free ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আসাদুল্লাহ আল গালিব |
| ধরন | কুরবানী ও আকীকা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ |
| প্রকাশকাল | ২০০৯ |
| পৃষ্ঠা | ৫৭ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
উম্মে সালামাহ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার এরাদা রাখে, তারা যেন যিলহাজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে। কুরবানী দিতে অক্ষম ব্যক্তিগণ কুরবানীর খালেছ নিয়তে এটা করলে আল্লাহর নিকটে তা পূর্ণাঙ্গ কুরবানী হিসাবে গৃহীত হবে।
ইমাম নববী বলেন, “উহার তাৎপর্য হ’ল যাতে অকর্তিত নখ চুল সহ পূর্ণাঙ্গ দেহ নিয়ে মুমিন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায়। তাছাড়া এর তাৎপর্য এটাও হতে পারে যে, ইসমাঈল (আঃ) হাসিমুখে তাঁর জীবন দিয়ে আল্লাহ্র হুকুম পালন করেছিলেন। তার অনুসরণে আমরা আমাদের দেহের একটা অংশ নখ-চুল ইত্যাদি কুরবানী দিয়ে মনের মধ্যে এই সংকল্প করতে পারি যে, আল্লাহর দ্বীনের খাতিরে প্রয়োজনে আমরাও ইসমাঈলের ন্যায় জীবন কুরবানী দিতে প্রস্তুত। এর ফলে আমরা নবীর সুন্নাত অনুসরণের নেকী তো পাবই, উপরন্তু ‘দ্বীনের জন্য মুজাহিদ বেশে মৃত্যুবরণের আকাংখা পোষণের কারণে ‘মুনাফেকী হালতে মৃত্যুবরণ’ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। দুর্ভাগ্য, এই সুন্নাতটি বর্তমানে মুসলিম সমাজ প্রায় ভুলতে বসেছে।
কুরবানীর পশু তিন প্রকারঃ উট, গরু ও ছাগল। দুম্বা ও ভেড়া ছাগলের মধ্যে গণ্য। প্রত্যেকটির নর ও মাদি। এগুলির বাইরে অন্য পশু দিয়ে কুরবানী করার প্রমাণ রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। ইমাম শাফেঈ (রহঃ) বলেন, ‘উপরে বর্ণিত পশুগুলি ব্যতীত অন্য কোন পশু দ্বারা কুরবানী সিদ্ধ হবে না। ছাগল কুরবানী করাই উত্তম। রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় থাকাকালীন সময়ে উট, গরু পাওয়া সত্ত্বেও সর্বদা ‘খাসি’ কুরবানী দিতেন। ইসমাঈলের বিনিময়ে জান্নাতী পশুর যে কুরবানী দেওয়া হয়, সেটাও ছিল দুম্বা।
মাসায়েলে কুরবানী ও আকীকা pdf
