মুহসিনীন বই pdf download – Muhsinin book pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; জিম তানভীর সহ আরো কয়েকজন লিখিত বই মুহসিনীন (উত্তম পুরুষদের পাঠশালায়) এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

মুহসিনীন বই pdf - Muhsinin book pdf

লেখকজিম তানভীর
ধরনআত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
ভাষাবাংলা
প্রকাশকইনবাত পাবলিকেশন
প্রকাশকাল২০২১
পৃষ্ঠা২৮৮
ফাইল সাইজ৩১ MB
ফাইল টাইপPDF

মুহসিনীন বই pdf: মুহসিনীন –সেসকল পুরুষ যারা নিজের জীবন বিলিয়ে দেয় অন্যের উপকারে। তারা স্রষ্টাকে খুশি করে সৃষ্টির উপকারের মাধ্যমে। একজন পুরুষের দায়িত্ব কী? সে প্রতিনিয়ত তার নিজের আত্মাকে উন্নত করতে সচেষ্ট থাকবে, পরিবারের সকল চাওয়া-পাওয়ার আঞ্জাম দেবে, চারপাশে বিদ্যমান সকলের কথা মাথায় রাখবে, মানুষকে নিয়ে ভাববে, ক্ষুদ্র প্রাণটিও তার কাছে নিরাপদ থাকবে, সমাজের ধ্বংস রোধে সে আপ্রাণ লড়াই করে যাবে, দ্বীনের খাতিরে অকল্পনীয় ত্যাগস্বীকার করবে, প্রয়োজনে জীবন বিলিয়ে দেবে।

অধিকাংশ ক্ষেত্রে পুরুষ ভুলে যায় কী লক্ষ্য নিয়ে সে এই দুনিয়ার ধূলি গায়ে মেখেছে। দ্বীনের দীনতা নিয়ে ভুল পথে এগিয়ে চলা পুরুষ স্বাত্মা, পরিবার, সমাজ, দেশ ও ক্বওমের জন্য হুমকিস্বরূপ। আত্মভোলা পুরুষ ধ্বংস করতে শেখে, গড়তে শেখে না; অথচ গড়াই পুরুষের কাজ। এ কারণেই পুরুষকে আমরা দুটি ভাগে দেখি। কাপুরুষ; যার পরিচয় এইমাত্র দেয়া হলো। আর সুপুরুষ; যাদেরকে আমরা ‘মুহসিনীন’ নামে অভিহিত করছি। যারা মুহসিনীন তারা মহাপুরুষদের কাফেলার অংশীদার। আর মহাপুরুষদের জন্য রয়েছে মহাপুরস্কার—নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন।

জীবন সুদীর্ঘ এক কণ্টকাকীর্ণ পথ। এই পথে সাবধানে পা মাড়াতে হয়। যাতে শরীরে চোট না লাগে, যাতে পোশাক চীর্ণ না হয়। এই পথচলা কীভাবে সুগম হবে তা শিখে নেয়ার বিষয়। দ্বীনের জ্ঞানার্জনের সাথে সাথে এর জীবনধর্মী বাস্তবিক প্রয়োগও প্রত্যেকের জেনে নেয়া জরুরি। ‘মুহসিনীন’ এরই সন্নিবেশন। এই কিতাব পুরুষদের জন্য দৈনন্দিন জীবনের বিভিন্ন মাসআলা, প্রায়োগিক ক্ষেত্রে পুরুষদের করণীয়, আবশ্যক প্রয়োজনীয় মেডিকেল জ্ঞান ইত্যাদির অনবদ্য এক মিশেল।

দৈহিক পবিত্রতা সিংহভাগ ইবাদাতের পূর্বশর্ত। অপরদিকে আত্মার পবিত্রতা ঈমানের সাথে সম্পৃক্ত। বইয়ে উভয় বিষয়ই প্রাধান্য দেয়া হয়েছে পুরুষদের দৃষ্টিকোণ থেকে।

মুহসিনীন pdf