আরকানুল ঈমান pdf – Arkanul Iman pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, মদিনা বিশ্ববিদ্যালয় গবেষণা বিভাগ কর্তৃক লিখিত বই আরকানুল ঈমান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আরকানুল ঈমান pdf - Arkanul Iman pdf

লেখকমদিনা বিশ্ববিদ্যালয় গবেষণা বিভাগ
ধরণঈমান
ভাষাবাংলা
প্রকাশকইসলাম হাউজ
প্রকাশকাল*
পৃষ্ঠা১৩৬
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

আকানুল ঈমান বা ঈমানের স্তম্ভ সমূহ: তা হলো আল্লাহ্ তা’আলা, তাঁর ফিরিশতাদের, কিতাব সমূহের রাসূলগণের, ও শেষ দিবসের, এবং ভাগ্যের ভাল মন্দের প্রতি ঈমান আনা। এ প্রসংগে আল্লাহ তা’আলা বলেন: বরং প্রকৃত পক্ষে সৎকাজ হল যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফিরিশতাদের উপর, এবং সমস্ত নাবী রাসূলগণের উপর। [সূরা আল-বাক্বারা, আয়াত-১৭৭ ]

তিনি আরো বলেন: সবাই বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি, তাঁর ফিরিশতাদের প্রতি, তাঁর কিতাবের প্রতি, এবং তাঁর নাবীদের প্রতি, তারা বলে আমরা তাঁর রাসূলগণের মধ্যে কোন তারতম্য করি না। [সূরা আল-বাক্বারা, আয়াত- ১৮৫]। তিনি আরো বলেন: আমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি। [সূরা আল- কামার,আয়াত-৪৯]

নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন: ঈমান হল : তুমি আল্লাহ তা’আলা তাঁর ফিরিশ্তাগণ, কিতাব সমূহ, রাসূলগণ ও শেষ দিবসের (আখিরাতের) প্রতি বিশ্বাস স্থাপন করবে। আরো বিশ্বাস রাখবে ভাগ্যের ভাল মন্দের প্রতি। [মুসলিম শরীফ]

ঈমানের সংজ্ঞা: তা হলো মুখে বলা, এবং অন্তরে বিশ্বাস করা, ও বাস্তবে অঙ্গ-প্রতঙ্গের মাধ্যমে সম্পাদন করা। ঈমান আনুগত্যে বৃদ্ধি হয়, নাফারমানী ও অবাদ্ধতায় হ্রাস পায়।

আল্লাহ তাআলা বলেন: প্রকৃত মু’মিন তারাই যখন তাদের নিকটে আল্লাহর নাম স্বরণীত হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে। আর যখন তাদের নিকট তাঁর আয়াত পঠিত হয় তখন তাদের ঈমান বর্ধিত হয়। তারা তাদের প্রভুর উপরেই ভরসা করে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, এবং আমার প্রদত্ত রুযী হতে (আল্লাহর পথে ) • ব্যয় করে। তারাই হল সত্যিকার ঈমানদার। [সূরা আল-আনফাল, আয়াত-২-৪]

তিনি আরো বলেন: এবং যে আল্লাহর প্রতি, ও তাঁর ফিরিশতাদের প্রতি, তাঁর কিতাব সমূহের প্রতি, এবং রাসূলগণের প্রতি ও কিয়ামত দিবসের প্রতি, বিশ্বাস স্থাপন করেনা তারা চরম পথভ্রষ্ট হয়ে পড়বে। [সূরা আন-নিসা, আয়াত- ১৩৬]

আরকানুল ঈমান pdf