কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান লিখিত বই কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf

লেখকআব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
ধরণস্বপ্নের ব্যাখ্যা
ভাষাবাংলা
প্রকাশকইসলাম হাউজ
প্রকাশকাল২০১৫
পৃষ্ঠা৬১
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

যার নিখুঁত সৃষ্টি কুশলতায় অস্তিত্ব লাভ করেছে এ বিশ্ব জাহান। যার অসীম কুদরতের অনুপম নিদর্শন চাঁদ-সুরুজ ও সিতারা-আসমান। যার করুণা স্নিগ্ধ লালন-প্রতিপালনে ধন্য সকল জড় উদ্ভিদ প্রাণ। সেই মহান রাব্বুল আলামীনের জন্যই আমার সকাল-সন্ধ্যার হামদ-সানা, আমার দিবস-রজনীর স্তুতি-বন্দনা।

যার শুভাগমনে আঁধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে এক নতুন সূর্যের উদয় হল। মানবতার মুক্তির জন্য মানুষেরই হাতে তায়েফের মাটি যার রক্তে রঞ্জিত হলো, সেই নবী রাহমাতুল্লিল আলামীনের প্রতি আমার বিরহী আত্মার সালাত ও সালাম। মদীনা স্বপ্নে বিভোর আমার হৃদয়ের প্রেম-পয়গাম।মানুষ স্বপ্ন দেখে। ভালো স্বপ্ন দেখে বলে সুন্দর স্বপ্ন দেখেছি। দেখে খারাপ স্বপ্ন, বলে ভয়ানক এক স্বপ্ন দেখেছি। আবার কখনো বলে একটি বাজে স্বপ্ন দেখেছি।

আসলে স্বপ্ন কী? এ নিয়ে গবেষণা কম হয় নি, মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত। কেউ বলেছেন, এটা একটি মানসিক চাপ থেকে আসে। কেউ বলেছেন, শারীরিক বিভিন্ন ভারসাম্যের ব্যাঘাত ঘটলে এটা দেখা যায়, সে অনুযায়ী। কেউ বলেছেন, সারাদিন মনে যা কল্পনা করে তার প্রভাবে রাতে স্বপ্ন দেখে। স্বপ্ন আধুনিক মনোবিজ্ঞানেরও একটি বিষয়।

আবার অনেকে স্বপ্ন না দেখেও বলে এটা আমার স্বপ্ন ছিল অথবা আমার জীবনের স্বপ্ন এ রকম ছিল না। মানে, মনের আশা, পরিকল্পনা। তাই স্বপ্নের অর্থ এখানে রূপক। আল্লাহ তা’আলার পক্ষ থেকে মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে ইসলাম। এই ইসলাম মানুষের স্বপ্নের ব্যাপারেও উদাসীন থাকে নি। স্বপ্ন সম্পর্কে তার একটি নিজস্ব বক্তব্য আছে।

কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যা pdf

আরো বই ডাউনলোড করুন

কুরআনে কারীম ও সহীহ সুন্নাহর আলোকে গুনাহ মাফের আমল pdf

গুনাহ মাফের উপায় pdf

প্রশ্নোত্তরে তাফসীরুল বায়যাবী pdf

তাফসীর কি মিথ্যা হতে পারে pdf

কুরআনের চারটি মৌলিক পরিভাষা pdf

Scroll to Top