বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম লিখিত বই আল্লাহর হক বান্দার হক pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম |
| ধরণ | আত্ম-উন্নয়ন |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | খায়রুন প্রকাশনী |
| প্রকাশকাল | ২০০৯ |
| পৃষ্ঠা | ১২২ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
এই জগত এক মাত্র আল্লাহ্র সৃষ্টি। মানুষ আল্লাহ্-সৃষ্ট বান্দা মাত্র। আল্লাহ্ই তাদেরকে জীবিকা দেন, বিপদ-আপদ থেকে রক্ষা করেন। মানুষ আরও বহু মানুষের সঙ্গে একত্রে লালিত-পালিত ও বর্ধিত হয়। ফলে মানুষের প্রথম ও মৌলিক সম্পর্ক আল্লাহ্র সাথে। আর তারই ভিত্তিতে দ্বিতীয় সম্পর্ক মানুষের সাথে। মানুষের ঔরসে, মানুষের গর্ভেই মানুষের সৃষ্টি।
পরিবারে মানুষ পরিবেষ্টিত সমাজ পরিবেশেই মানুষ ভূমিষ্ঠ হয়। মানুষ সৃষ্টির জন্য আল্লাহ্ এই নিয়মটিকেই কাজে লাগিয়েছেন। তাই মানুষের উপর যেমন আল্লাহর হক্—আল্লাহর প্রতি মানুষের কর্তব্য ও দায়িত্ব অর্পিত, তেমনি মানুষের উপর মানুষের হক্—মানুষের প্রতি আল্লাহর কর্তব্য এবং দায়িত্বও অর্পিত ও অবশ্য পালনীয় হয়ে দাঁড়ায়।
কিন্তু বর্তমান মানুষ এই জাজ্জ্বল্যমান সত্য প্রায় সম্পূর্ণভাবে ভুলে যেতে বসেছে—ভুলে গিয়েছে। ফলে মানুষ যেমন আল্লাহ্র হুক্—আল্লাহর প্রতি কর্তব্য পালন করে না, তেমনি মানুষের হক্—মানুষের প্রতি কর্তব্যও পালন করে না। পালন করে না—শুধু এতটুকু বললে প্রকৃত অবস্থার বর্ণনা হয় না। বরং বলতে হয়, আজকের এ দুটি হক – এই দুটি কর্তব্য পালন করতে অস্বীকার করে বসেছে। ফলে মানুষ কঠিন গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে।
মানুষের উপর ধার্য হক্ ও অর্পিত কর্তব্য যেমন দ্বিবিধ, তা পালন না করা— পালন করতে অস্বীকার করার দরুন মানুষের গুনাহ্ ও দ্বিবিধ — দুই পর্যায়ের। একটি গুনাহ আল্লাহ্র হক্ আদায় না করা— তাঁর প্রতি কর্তব্য পালন না করার দরুন। আর দ্বিতীয় পর্যায়ের গুনাহ্ মানুষের হক্ আদায় না করা – তার প্রতি আরোপিত কর্তব্য পালন না করার ফলে হয়ে থাকে।
আল্লাহর হক বান্দার হক pdf
আরো বই ডাউনলোড করুন
কুরআন ও সুন্নাহর আলোকে তাকলীদ pdf
কুরআনে কারীম ও সহীহ সুন্নাহর আলোকে গুনাহ মাফের আমল pdf
