যাকাতের বিধান pdf. jakater bidhan pdf – আব্দুল হাই নদভী

বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল হাই নদভী লিখিত বই যাকাতের বিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

যাকাতের বিধান pdf. jakater bidhan pdf - আব্দুল হাই নদভী

লেখকআব্দুল হাই নদভী
ধরণযাকাত
ভাষাবাংলা
প্রকাশকআল্লামা শাহ আব্দুল জব্বার ফাউন্ডেশন
প্রকাশকাল২০২২
পৃষ্ঠা৯৭
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

যাকাত ইসলামের প্রধান আর্থিক ইবাদত। এটি ইসলামী অর্থব্যবস্থার মূলভিত্তি ও ইসলামের মৌল স্তম্ভের মধ্যে উল্লেখযোগ্য একটি স্তম্ভ। ইসলামী অর্থনীতিতে যাকাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, ‘তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো।`

হাদীস শরীফে যাকাতকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে। কারণ এটা ধনী ও দরিদ্রের মাঝে অর্থনৈতিক সেতু বন্ধন। মুসলিম সমাজ হতে দারিদ্রতা দূরীকরণে এবং সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে যাকাতের ভূমিকা অপরিসীম। ধনী লোকের ওপর শর্তসাপেক্ষে যাকাত প্রদান করা ফরজ। যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে ইসলামী সরকারের জন্য যুদ্ধ করে হলেও তাদেরকে যাকাত দানে বাধ্য করা ওয়াজিব।

ইসলামে যাকাতের গুরুত্ব এতই অধিক যে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন, ‘আল্লাহ তাআলা কুরআনে সালাত ও যাকাতকে অসংখ্য স্থানে একত্রে উল্লেখ করেছেন। সুতরাং যে সালাত আদায় করল কিন্তু যাকাত প্রদান করল না তার সালাত কবুল হবে না।’

তাই আমাদের প্রত্যেকের ওপর ফরজ হলো তা আদায়ে অবশ্যই তৎপর হওয়া। এ লক্ষ্যে নিম্নোক্ত বিধানাবলি বিশেষভাবে জ্ঞাতব্য: ১. যাকাত প্রদানের আদেশ, তার মাহাত্ম্য ও গুরুত্ব এবং যাকাত সংশ্লিষ্ট আহকাম। ২. যাকাত প্রদানে সম্পদের ঘাটতি হয় না; বরং বৃদ্ধি হয়’ শীর্ষক আলোচনা। ৩. যাকাত বণ্টনের খাত ও তৎসংশ্লিষ্ট বিধান।

এ গ্রন্থে ইসলামের তৃতীয় স্তম্ভ যাকাতের ওপর কুরআন সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য তত্ত্ব ও তথ্যসহকারে বর্ণনা করা হয়েছে। পাঠক পাঠিকা এ বই পড়ে উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে।

যাকাতের বিধান pdf