বিসমিল্লাহির রহমানির রহিম, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট লিখিত বই যাকাতের বিধিবিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট |
| ধরণ | যাকাত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট |
| প্রকাশকাল | ২০২৩ |
| পৃষ্ঠা | ৯৬ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
যাকাত ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ। তাওহীদ ও সালাতের পরই এর স্থান। যাকাত পরিশোধ করা প্রতিটি সামর্থ্যবান মুসলিমের জন্য অবশ্যকর্তব্য। তাই একজন মুসলিমের জীবনে এ গুরুত্বপূর্ণ ইবাদতটি প্রতিপালন করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ব্যর্থ হলে আখেরাতে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। এ ছাড়া যাকাতের আর্থ-সামাজিক গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহর নির্দেশিত আটটি খাতে যাকাত বিতরণ করা হলে সমাজে আয়-বৈষম্য হ্রাস পাবে এবং অসহায় মানবতা কল্যাণ লাভ করবে।
দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে একদিকে যেমন সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করা হয় না, অপরদিকে যথাযথভাবে বিতরণও করা হয় না। যাকাতের মতো একটি ইবাদত পরিপালনের জন্য যাকাতের সকল বিধিবিধান প্রত্যেকের জানা কর্তব্য। পরিতাপের বিষয় হলো, বাংলা ভাষায় যাকাত বিষয়ক প্রকাশনার সংখ্যা খুব বেশি নয়।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট যাকাতের মৌলিক বিধিবিধানগুলো পাঠকের নিকট তুলে ধরার লক্ষ্যে ‘যাকাতের বিধিবিধান’ শীর্ষক পুস্তিকাটি প্রকাশের উদ্যোগ নিয়েছে। এর মূল পাণ্ডুলিপি তৈরি করেছেন ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক (ঢাকা বিশ্ববিদ্যালয়), জনাব মিজানুর রহমান (পিএইচডি গবেষক) ও মাওলানা মোখতার আহমেদ।
পাণ্ডুলিপিটি সংক্ষিপ্ত আকারে সিজেডএম-এর শরিয়াহ বোর্ডের সম্মানিত সদস্যদের নিকট উপস্থাপন করা হয় এবং তাদের সম্মিলিত অভিমতের সমন্বয় ঘটিয়ে যাকাত-সংক্রান্ত মাসয়ালা-মাসায়েলগুলো এ পুস্তিকায় সন্নিবেশিত করা হয়েছে। উক্ত শরিয়াহ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ হচ্ছেন : মুফতি কাযী মুহাম্মদ ইবরাহিম, প্রফেসর মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড. জুবায়ের মুহাম্মদ এহসানুল হক, ড. মানজুর-ই-ইলাহী, ড. সাইফুল্লাহ, মাওলানা শাহ ওয়ালী উলাহ, মাওলানা মোখতার আহমেদ ও জনাব আজহারুল ইসলাম।
আগ্রহী পাঠকবৃন্দ এ পুস্তিকা থেকে উপকত হলে আমরা আমাদের পরিশ্রম সার্থক মনে করব। মহান আল্লাহ আমাদের সকল ভুলত্রুটি ক্ষমা করুন।
যাকাতের বিধিবিধান pdf
