যাকাতের মাসায়েল pdf – মুহাম্মদ ইকবাল কিলানী

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ ইকবাল কিলানী লিখিত বই যাকাতের মাসায়েল pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

যাকাতের মাসায়েল pdf - মুহাম্মদ ইকবাল কিলানী

লেখকমুহাম্মদ ইকবাল কিলানী
ধরণযাকাত
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবা বায়তুস সালাম
প্রকাশকাল*
পৃষ্ঠা৮২
ফাইল সাইজ৪ MB
ফাইল টাইপPDF

সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের প্রতিপালক মহান রাব্বুল আলামীনের জন্য। অগণিত দরূদ ও সালাম বর্ষিত হোক মানব জাতির শিক্ষক ও সর্বশেষ নবী মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং তাঁর পরিবার-পরিজন ও ছাহাবীগণের উপরও।

‘যাকাত’ আরবী শব্দ। এর আভিধানিক অর্থ হল, পবিত্রতা ও প্রবৃদ্ধি। শরীয়তের পরিভাষায় ‘যাকাত’ বলা হয়, সেই বিশেষ আর্থিক দানকে যা বিশেষ পরিমাণে সম্পদশালী সকল মুসলিমের উপর ফরয হয়। ছালাত বা নামাযের পর স্রষ্টা এবং বান্দার মধ্যকার বাস্তব সম্পর্কের দ্বিতীয় মাইলফলক হল, ইসলামের মৌলিক ইবাদতের দ্বিতীয় রুকন যাকাত। থাকাতের আর একটি নাম হল ‘ছদকা’, যা সাধারণতঃ প্রত্যেক শারিরীক ও আর্থিক সাহায্য ও পূণ্যকে বুঝায়।

যাকাত একটি আর্থিক ইবাদত এবং ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। এতে রয়েছে মানুষের জন্য ইহকালীন ও পরকালীন অনেক কল্যাণ ও উপকার। আর এর মাধ্যমে মানুষের অর্থ-সম্পদ পবিত্র হয় এবং প্রবৃদ্ধি পায় বিধায় এর নাম রাখা হয়েছে ‘যাকাত’।

কুরআন সুন্নাহ এবং ইজমায়ে উম্মত দ্বারা যাকাত ফরয হওয়া প্রমাণিত। যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে, সে কাফির হয়ে যাবে। আর যে ব্যক্তি অবহেলা করে আদায় করবেনা সে ফাসিক এবং কঠিন শাস্তিযোগ্য হবে। পূর্বের সকল আসমানী শরীয়তে যাকাতের বিধান ফরয ছিল। কুরআন মজীদে ছালাতের সাথে সাথে বিরাশী বারের মত যাকাতের কথা উল্লেখ রয়েছে।

কুরআন মজীদে তাগিদের সহিত বলা হয়েছে যে, বিত্তশালী মুসলিমদের সম্পদে যাকাত পরিমাণ অংশ গরীব-মিসকীনদের হক বা অধিকার। এটা গরীবের প্রতি ধনীদের দয়া বা অনুগ্রহ ও করুণা নয়। যারা যাকাত আদায় করেনা তাদের কাফির-মুশরিক বলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ রয়েছে। আর তাদেরকে কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

যাকাতের মাসায়েল pdf

Scroll to Top