আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান pdf. Allahumma Ballighna Ramadan pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, মুফতী তাকী উসমানী লিখিত বই আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান pdf. Allahumma Ballighna Ramadan pdf

লেখকমুফতী তাকী উসমানী
ধরণরমজান
ভাষাবাংলা
প্রকাশকমাকতাবাতুল হাসান
প্রকাশকাল২০২০
পৃষ্ঠা১৬৫
ফাইল সাইজ১৩ MB
ফাইল টাইপPDF

দরজায় কড়া নাড়ছে আরেকটি ‘মাহে রমজান’। সিয়াম ও কিয়ামের মাস! রাব্বে কারিমের রহমত ও অনুগ্রহে সিক্ত হওয়ার মাস! রাব্বে গাফুরের মাগফিরাত ও ক্ষমালাভে ধন্য হওয়ার মাস! দয়াময় আল্লাহর কাছ থেকে জাহান্নাম হতে মুক্তির ফরমান হাতে পাওয়ার মাস! মহিমান্বিত রজনীর মাস, লাইলাতুল কদরের মাস!

তিলাওয়াতে কুরআনের মাস! আল্লাহর কাছে প্রার্থনার মাস, দোয়া কবুলের মাস! দান-সদকা করার মাস, নববি বদান্যতার অনুসরণের মাস! সবর ও ধৈর্যের অনুশীলনের মাস! হামদর্দি ও সহমর্মিতার চর্চা করার মাস! সামান্য আমলে অসামান্য অর্জনের মাস! দরজায় কড়া নাড়ছে মুসলিম জীবনের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাস! পশ্চিমাকাশে উদিত হতে যাচ্ছে আরেকটি ‘হিলালে রমজান’; জীবন- উদ্যানে পুষ্পিত বসন্তের সুবাসিত ফল্গুধারা নিয়ে, রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এবং অসামান্য অর্জন ও প্রাপ্তির সওগাত নিয়ে।

অর্জন ও উপার্জনের মাস মাহে রমজান আমাদের জীবনে আবারও উপস্থিত হয়েছে এবং হয়তো শেষবারের মতো! মোটেও কি অসম্ভব? ! প্রিয়জন – পরিচিতজনদের কতজন গত রমজানেও ছিলেন, একসঙ্গে সাহরি-ইফতার করেছেন, তারাবি আদায় করেছেন; কিন্তু আজ তারা নির্জন কবরের বাসিন্দা! তারাও কি কেউ ভেবেছিলেন, আগামী রমজানের ‘নতুন চাঁদ’ আমার জীবনে আসবে না?!

গত কদিনেই তো হারিয়ে গেল কতজন! চারিদিকে শুধু মৃত্যু ও মৃত্যুর হাতছানি! প্রতিদিন, প্রতিঘণ্টা, প্রতিক্ষণ! চলে যাচ্ছে একজন-দুজন, হাজার ছাড়িয়ে লক্ষজন; ‘করোনা’ নামের এক অদৃশ্য থাবায়! কেউ কি জানে -এরপর কার পালা এই কিয়ামত-বিভীষিকায়!

প্রিয় পাঠক, নিশ্চিত করেই আপনার যাপিত জীবনে অনেকগুলো রমজান মাস গত হয়েছে। সামনে হয়তো জীবনের শেষ ‘মাহে রমজান’। হয়তো শেষ সুযোগ অনন্ত জীবনকে সাজাবার, সর্বশেষ সুযোগ পরকালের পাথেয় জোগাড় করার। আমার-আপনার-আমাদের প্রত্যেকের কর্তব্য বরকত, রহমত ও মাগফিরাতের ফল্গুধারায় সিক্ত এ মাসের প্রতিটি ক্ষণ ও প্রতিটি ভগ্নাংশের সঠিক ব্যবহার।

আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান pdf