ভালোবাসার রামাদান pdf – ড. আয়েয আল কারনী

বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আয়েয আল কারনী লিখিত বই ভালোবাসার রামাদান এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ভালোবাসার রামাদান pdf - ড. আয়েয আল কারনী

লেখকড. আয়েয আল কারনী
ধরনবিষয়ভিত্তিক তাফসীর
ভাষাবাংলা
প্রকাশকসমকালীন প্রকাশন
প্রকাশকাল২০১৯
পৃষ্ঠা১৭৮
ফাইল সাইজ২৫ MB
ফাইল টাইপPDF

জাবালে নূর পাহাড়ের পবিত্র গুহাটির নাম ‘হেরা’। গুহার মধ্যে ধ্যানমগ্ন জগতের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিত্ব ‘মুহাম্মাদ’। একদিন সেই গুহায় সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরীল আলাইহিস সালাম-এর আগমন ঘটে। সবচেয়ে সম্মানিত ফেরেশতা সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির কাছে আল্লাহর মহিমান্বিত আসমানী গ্রন্থ ‘আল-কুরআন’ নিয়ে আবির্ভূত হন। এই গ্রন্থ সর্বপ্রথম নাযিল হয় পবিত্র রামাদান মাসে। মাসগুলোর মধ্যে সবচেয়ে সম্মানিত মাসে।

রামাদান, বছরের সবচেয়ে সেরা এবং সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন আল-কুরআন যা পুরো মানবজাতির জন্য হিদায়াতের রশ্মি। এই রশ্মির ফলে আলোকিত হয়ে ওঠা পথ ধরে মানবজাতি পৌঁছাতে পারবে সাফল্যের চূড়ান্ত শিখরে। এমন আলোকবর্তিকার আবির্ভাব, নাযিল যেই মাসে, সেই মাসটা সবচেয়ে সেরা মাস হিসেবে ভূষিত হবে—এটাই তো স্বাভাবিক।

রামাদান হলো আত্মশুদ্ধির মাস। তাকওয়ার মাস। সবরের মাস। সর্বোপরি নিজেকে পরিশুদ্ধ করার মাস। এই মাসে একজন ব্যক্তি আল্লাহর সাথে তার সম্পর্ককে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। সালাত, যিকির, দুআ এবং কুরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দা চেষ্টা করে আল্লাহর প্রিয় হয়ে উঠতে। এতদিনকার নিজের কৃত পাপ আর গুনাহের সাগর থেকে উঠে আসতে বান্দা এই মৌসুমকে বসন্ত মৌসুম হিসেবে ধরে নেয়। এই মাস হলো রহমত, মাগফিরাত ও নাযাতের মাস।

এই মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই মাসেই অভিশপ্ত শয়তানের পায়ে শিকল পরিয়ে তাকে বন্দী করে রাখা হয়। এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যে-রাত হাজার মাসের চেয়েও উত্তম। যে-রাতের ইবাদাত হাজার মাসের ইবাদাতের চেয়েও শ্রেষ্ঠ। এই রাত হলো ক্বদরের রাত। যে-রাতে জিবরীল আলাইহিস সালাম ওহী নিয়ে প্রথম হেরা গুহায় মুহাম্মাদ -এর কাছে আবির্ভূত হয়েছিলেন।

ভালোবাসার রামাদান pdf