বিসমিল্লাহির রহমানির রহিম, মুফতি জসিম উদ্দিন রহমানি লিখিত বই সিয়াম ও ঈদ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুফতি জসিম উদ্দিন রহমানি |
| ধরণ | সিয়াম ও ঈদ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আল হাদীদ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ৮১ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা কেবল মাত্র তাঁরই প্রশংসা করি। তাঁরই সাহায্য কামনা করি। তাঁরই কাছে ক্ষমা চাই। আমাদের নফসের সকল অনিষ্টতা এবং আমাদের সকল কর্মের ভুল-ভ্রান্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে হেদায়েত দান করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না। আর তিনি যাকে গোমরাহ হতে দেন, কেউ তাকে হেদায়েত দান করতে পারে না। আমি স্বাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, কোন হক মা’বুদ নেই। তিনি এক ও একক, তাঁর কোন শরীক নেই। আমি আরো স্বাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা:) আল্লাহর বান্দা এবং তাঁর প্রেরিত রাসূল।
নতুন চাঁদের মাসআলাটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। এর সাথে জড়িত সিয়াম শুরু করা-শেষ করা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আশুরা, লাইলাতুল কদর, আরাফার দিবস সহ বহু ইবাদাত। কিন্তু চাঁদ নির্ভর এ সকল ইবাদাতগুলো পালন করতে গিয়ে মুসলিম জাতি বহু দলে বিভক্ত হয়েছে। বিশেষ করে ফুকাহায়ে কিরামদের ভিতর এ বিষয়টি নিয়ে অনেক বিতর্ক ও বহু লেখালেখি হয়েছে। আর এ কারণে মুসলিম জাতি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে সিয়াম শুরু ও শেষ এবং ঈদ উদযাপন ইত্যাদি করে থাকে।
বর্তমান যুগে সারা বিশ্বে একই তারিখে সিয়াম শুরু করা শেষ করা ও ঈদ পালন করা সম্ভব কিনা সে বিষয়টি নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কুরআন-হাদীস, ফিকাহ ও যুক্তি-তর্কের মাধ্যমে আমাদের কাছে যে বিষয়টি সঠিক মনে হয়েছে তাই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। বইটি ভালভাবে পড়ার পর কারো যদি দলীল-প্রমানের ভিত্তিতে এর সাথে কোন দ্বিমত থাকে তাহলে লিখিতভাবে আমাদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। চাঁদের মাসআলা নিয়ে বাড়াবাড়ি করা বা ঝগড়া-ফাসাদ করা মোটেই উদ্দেশ্য নয়। বরং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করাই উদ্দেশ্য।
সিয়াম ও ঈদ pdf
