বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়েদ আবুল আলা মওদুদী লিখিত বই ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | সাইয়েদ আবুল আলা মওদুদী |
| ধরণ | ইসলামী অর্থনীতি |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আধুনিক প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১৩ |
| পৃষ্ঠা | ২৫ |
| ফাইল সাইজ | ১ MB |
| ফাইল টাইপ |
আমাকে বিশেষ কয়েকটি প্রশ্নের উপর আলোকপাত করার জন্য আহ্বান জানানো হয়েছে। আলোচনার পূর্বাহ্নেই আমি প্রশ্ন ক’টি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। তাতে আমার আলোচনার পরিসর সম্পর্কে আপনারা কিছুটা ধারণা লাভ করতে পারবেন।
একঃ ইসলাম কি কোনো অর্থনৈতিক বিধান রচনা করেছে? করে থাকলে তার খসড়া পেশ করুন। উপরন্তু ভূমি, শ্রম, পুঁজি ও সংগঠন ঐ খসড়ায় কোন্ ধরনের মর্যাদা লাভ করেছে? দুইঃ যাকাত ও সাদকার অর্থ অর্থনৈতিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে ব্যয় করা যেতে পারে কি? তিনঃ আমরা কি সুদবিহীন অর্থব্যবস্থা প্রবর্তন করতে পারি? চারঃ ইসলামের দৃষ্টিতে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যবস্থাগুলোর মধ্যে কোন্ ধরনের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান?
এ প্রশ্নগুলোর প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য বিরাট গ্রন্থের প্রয়োজন। কিন্তু সময় সংক্ষেপ হেতু এবং বিশেষ করে আজকের আলোচনা সভায় উচ্চশিক্ষিত সমাজের নিকট আমার বক্তব্য উপস্থাপনার কারণে এ প্রশ্নগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনাই আমি যথেষ্ট মনে করছি।
প্রথম প্রশ্নের দু’টি অংশ। এক: ইসলাম কি কোনো অর্থনৈতিক বিধান রচনা করেছে ? করে থাকলে তার খসড়া পেশ করুন। দুই: ঐ খসড়ায় ভূমি, শ্রম, পুঁজি ও সংগঠন কোন্ ধরনের মর্যাদা লাভ করেছে? প্রশ্নের প্রথমাংশের জবাবে বলা যায়, ইসলাম অবশ্যই একটি অর্থনৈতিক বিধান রচনা করেছে।
তবে, ইসলাম প্রতি যুগের উপযোগী এমন একটি বিস্তারিত অর্থনৈতিক বিধান রচনা করেছে যেখানে অর্থনৈতিক বিধানের যাবতীয় খুঁটিনাটি বিষয়ের বিস্তারিত সমাধান দেয়া হয়েছে—এ অর্থে তা একটি অর্থনৈতিক বিধান নয়। বরং এর অর্থ হচ্ছে, ইসলাম আমাদেরকে এমন কতগুলো মূলনীতি দিয়েছে যার ভিত্তিতে আমরা নিজেরাই প্রতি যুগের উপযোগী একটি অর্থনৈতিক বিধান রচনা করতে পারি।
ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি pdf
