শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা pdf – ড. রাগিব সারজানি

বিসমিল্লাহির রহমানির রহিম, ড. রাগিব সারজানি লিখিত বই শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা pdf - ড. রাগিব সারজানি

লেখকড. রাগিব সারজানি
ধরনআদর্শ ও মতবাদ
ভাষাবাংলা
প্রকাশকরাহনুমা প্রকাশনী
প্রকাশকাল২০২১
পৃষ্ঠা১৪৯
ফাইল সাইজ২৬ MB
ফাইল টাইপPDF

উসূলবিদ আলেমগণ বলেন, ‘কোনো বিষয়ে কারও প্রদত্ত সিদ্ধান্ত, সে বিষয়ে তার ভাবনারই অংশ।’ অর্থাৎ, কোনো বিষয়ে আমি ঠিক তখনই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হব, যখন সে বিষয়ে আমার পর্যাপ্ত জানাশোনা থাকবে এবং সেটি আদ্যোপান্ত আমার আয়ত্তে আসবে। এজন্য শিয়া মতাদর্শ সম্পর্কে না জেনে কিছু বলে ফেলা, শিয়া ও সুন্নীদের নীতি ও প্রকৃতি সম্পর্কে অবগত না হয়ে তুলনামূলক বিশ্লেষণে নেমে পড়া অনর্থক, মূল্যহীন।

সুতরাং, আপনি যদি শিয়াদের প্রকৃত বাস্তবতা, ভালো-মন্দের অবস্থা এবং মুসলিম উম্মাহর নীতি ও আদর্শ-বহির্ভূত কাজের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে অবগত না হন, তাহলে এ বিষয়ে আপনার কোনো আলোচনা বা সমালোচনা গ্রহণ কিংবা বর্জনের প্রশ্নই উঠবে না।

শিয়া মতাদর্শের পক্ষে বা বিপক্ষে অবস্থান গ্রহণের পূর্বে আমরা খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নিতে চেষ্টা করব; সেগুলো হলো: শিয়া কারা? কী তাদের ভিত্তিমূল? তাদের আকীদাগত এবং ফিকহ-সংক্রান্ত প্রেক্ষাপটই-বা কী? কী তাদের ইতিহাস, ঐতিহ্য এবং বাস্তবতা? কী তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা?

উল্লিখিত প্রশ্নগুলোর উত্তর যখন আমাদের জানা থাকবে তখন আমরা সুদৃঢ় ও সুস্পষ্টভাবে আমাদের মতামত ব্যক্ত করতে পারব। এমন কতজনই তো আছেন, যাদের কাছে সঠিক তথ্য ও বিশুদ্ধ চেতনা পৌঁছামাত্রই তা সাদরে গ্রহণ করে নেন, পূর্ব-সিদ্ধান্ত থেকে সরে আসেন নিসংকোচে। সংবাদপত্র খুললেই এসব বিষয়ে নানান খবরাখবর আমাদের চোখে পড়ে; কিন্তু শিয়া মতাদর্শ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে বিষয়গুলো কীভাবে দেখা দরকার, তা হয়তো বুঝে উঠতে পারি না।

শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা pdf

আরো বই ডাউনলোড করুন

মাসায়েলে কুরবানী ও আকীকা pdf

হজ্জ ও উমরাহ pdf

বিশ্বাসঘাতকদের ইতিহাস pdf

ফিমেল মাইন্ড pdf

এক নজরে কুরআন pdf