রমাদান কর্ম পরিকল্পনা pdf – আইসিএস পাবলিকেশন

বিসমিল্লাহির রহমানির রহিম; আইসিএস পাবলিকেশন লিখিত বই রমাদান কর্ম পরিকল্পনা এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

রমাদান কর্ম পরিকল্পনা pdf - আইসিএস পাবলিকেশন

লেখকআইসিএস পাবলিকেশন
ধরনবিষয়ভিত্তিক তাফসীর
ভাষাবাংলা
প্রকাশকআইসিএস পাবলিকেশন
প্রকাশকাল*
পৃষ্ঠা42
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

ই-রমাদান কর্মপরিকল্পনাটি হচ্ছে একটি এডিটেবল পিডিএফ ফাইল। এটি অ্যান্ড্রোয়েড মোবাইল ও কম্পিউটার দুইটিতেই ব্যবহার করা যাবে। এটি ব্যবহারে Adobe এর যে কোন Reader Application / Software প্রয়োজন। যেমন: Adobe Reader, Adobe Acrobat Reader ইত্যাদি। সবগুলো ফিচার ভালোমত ব্যবহারের জন্য লেটেস্ট ভার্সন ব্যবহার করা যেতে পারে।

পুরো ফর্মটি কম্পিউটারে বাংলায় (অভ্র বা ইউনিকোডে) ও মোবাইলে যে কোন বাংলা কি-বোর্ড দ্বারা পূরণ করা যাবে। অ্যান্ড্রোয়েডে আলাদা করে সেভ করার প্রয়োজন নেই। তবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত সেভ করতে হবে।

ফাইলের যে কোন টপিকে সরাসরি যাওয়ার জন্য করণীয়: কম্পিউটার থেকে ব্যবহারের সময় সফটওয়্যারের ‘Bookmarks’ অপশন এবং মোবাইলে ব্যবহারের সময় অ্যাপের ‘Contents’ অপশনে সকল টপিকের নাম পাওয়া যাবে। কাঙ্ক্ষিত টপিকের উপর ক্লিক করলেই সে টপিক স্ক্রিনে চলে আসবে।

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা বিশ্বজগতের প্রতিপালক। আমরা কেবল তাঁরই প্রশংসা করি, তাঁরই কাছে সাহায্য চাই, তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা সব ধরনের পাপাচার, অন্যায় ও অনাচার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে করুণা ভিক্ষা চাই। আল্লাহ যাকে হেদায়েত দেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহ যাকে সঠিক পথ থেকে বিচ্যুত করেন, কেউ তাকে হেদায়েত করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মাবুদ নেই; আর হজরত মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সুন্দর জীবনব্যবস্থা যার নাম ইসলাম! ইসলামের মৌলিক পাঁচটি বুনিয়াদের একটি রোজা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন-

‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর; যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (আল বাকারা-২ : ১৮৩)

রমাদান কর্ম পরিকল্পনা pdf