কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf download. Quran o Adhunik Biggan

বিসমিল্লাহির রহমানির রহিম, ড. জাকির নায়েক লিখিত বই কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf download. Quran o Adhunik Biggan

লেখকড. জাকির নায়েক
ধরণকুরআন সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশকবাংলাদেশ কো অপারেটিভ বুক সোসাইটি লিঃ
প্রকাশকাল২০১৫
পৃষ্ঠা৮২
ফাইল সাইজ২ MB
ফাইল টাইপPDF

সমস্ত প্রশংসা সেই মহীয়ান সত্তার, যিনি নিখিল বিশ্বের স্রষ্টা ও প্রতিপালক। যিনি করুণা, দয়া ও ক্ষমার আধার এবং যার কাছে আমাদের অনিবার্য প্রত্যাবর্তন। দরূদ ও সালাম রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, শান্তি ও কল্যাণের যে মহান দূত আমাদের নাযাতের ভরসা।

একবিংশ শতাব্দীর এই সূচনালগ্নে বিশ্বের কোটি কোটি মানুষের চোখে যখন শান্তি ও উন্নত জীবনের স্বপ্ন, সেই শুভ মুহূর্তেও অমঙ্গল ও অশান্তির দূতেরা শান্তির ধর্ম ইসলামের আদর্শকে বিকৃতরূপে উপস্থাপন করছে এবং সন্ত্রাস ও ইসলামকে সমার্থক করার হীন চক্রান্তে লিপ্ত রয়েছে।

এই পরিস্থিতির পটভূমিতে ডা. জাকির নায়েক শান্তি ও সাম্যের ধর্ম ইসলামের পক্ষে এক বলিষ্ঠ প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মানবতার মুক্তি ও কল্যাণের জন্য ইসলামই যে আল্লাহ সুবহানাহুতায়ালার মনোনীত চূড়ান্ত ধর্ম, আল-কুরআনই যে মানবিক জ্ঞান-বিজ্ঞানের অনন্ত উৎস এবং মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান (Complete code of life) ডা. জাকির নায়েক সেই সত্যকে অনবদ্যভাবে তুলে ধরে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছেন এবং এই মহান লক্ষ্য বাস্তবায়নে নিজেকে নিয়োজিত করেছেন।

এছাড়া তিনি যুক্তিনির্ভর তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করেছেন বিজ্ঞান ও কারিগরি বিদ্যার এই বিপুল উন্নতির যুগে বিজ্ঞানীরা যে নতুন নতুন তত্ত্ব ও তথ্য আবিষ্কার করছেন, তার অধিকাংশই এখন থেকে ১৪০০ বৎসর পূর্বে নাযেল হওয়া কুরআনুল কারিমে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূল হিসেবে যে Big Bang Theory মহাকাশ বিজ্ঞানীরা এখন তুলে ধরেছেন সেই তথ্য আল্লাহ সুদূর প্রাচীনকালেই নাবিয়িল উম্মি (নিরক্ষর নবী) হযরত মুহাম্মদ মুস্তাফা (সাঃ)-এর কাছে অহীর মাধ্যমে অবতীর্ণ করেছিলেন এবং তা কুরআনুল কারীমে বিধৃত রয়েছে।

কুরআন ও আধুনিক বিজ্ঞান pdf